March 14, 2026, 3:20 pm
শিরোনামঃ
জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী নীলফামারীতে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
এইমাত্রপাওয়াঃ

অস্ট্রেলিয়ায় পালং শাক খেয়ে ৯ জন অসুস্থ ; সতর্কতা জারী  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ট্রেলিয়ায় ‘বিষাক্ত’ পালং শাক খেয়ে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ফলে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম খুচরা পণ্য বিক্রেতা মার্কিন বহুজাতিক কোম্পানি কস্টকোর একটি দোকান থেকে রিভিয়েরা ফার্মস বেবি স্পিনাচ কিনে খাওয়ার পর অসুস্থ হয়ে পড়া নয়জনকে হাসপাতালে নিতে হয়েছে। স্বাস্থ্য কর্তপক্ষগুলো জানিয়েছে, তাদের অন্য লক্ষণগুলোর মধ্যে ছিল প্রলাপ বকা, হার্টবিট বেড়ে যাওয়া ও ঝাপসা দৃষ্টি। রিভিয়েরা ফার্মস বলেছে, তাদের বিশ্বাস পালং শাকগুলোর সঙ্গে গাঁজা মিশে যাওয়ায় সেগুলো দূষিত হয়ে পড়েছিল, কিন্তু অন্য কোনো পণ্যে এ ধরনের কিছু ঘটেনি।

অস্ট্রোলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের স্বাস্থ্য বিভাগ সতর্ক করে বলেছে, ওই ব্রান্ডের পালং শাকের কোনো প্যাকেটে মেয়াদ শেষ হওয়ার তারিখ ‘১৬ ডিসেম্বর’ দেওয়া থাকলে তা খাওয়া নিরাপদ হবে না এবং সেগুলো ফেলে দিতে হবে। পালং শাক খাওয়ার পর অস্বাভাবিক কোনো লক্ষণের অভিজ্ঞতা হয়েছে, এমন কেউ থাকলে তাকে অবিলম্বে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে বলা হয়েছে। রাজ্যটির পয়জনস ইনফর্মেশন সেন্টারের চিকিৎসক ডা. ড্যারেন রবার্টস বলেছেন,  ‘কেউ মারা যায়নি, এতে আমরা খুব সন্তুষ্ট আর এটি এমনই থাকবে বলে আমাদের আশা। এই লোকগুলো বেশ অসুস্থ। রিভিয়েরা ফার্মের মুখপাত্র জানান, দোকানগুলোকে এসব পণ্য সরিয়ে নিতে বলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page