October 17, 2026, 3:27 pm
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান সংঘাত ক্রমেই বিস্তৃত হচ্ছে। ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে হামলার ঘটনাকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। এ পরিস্থিতিতে ‘উভচর’ যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলিতে করে প্রায় ২,৫০০ মার্কিন মেরিন সেনা যুদ্ধ অভিযানে অংশ নিতে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আজ (১৪ মার্চ) ১৫তম দিন। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ওই হামলার প্রথম দিনেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ নেতা নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর জবাবে প্রতিশোধমূলক হামলা শুরু করে ইরান।

প্রতিশোধমূলক হামলায় ইরান ইরাক, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ইসরায়েলের বিভিন্ন শহরেও হামলার খবর পাওয়া গেছে। এতে সংঘাত ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত দিয়েছেন। যদিও এর আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যেতে তারা আগ্রহী নয়।

তবে বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিন দফা শর্তের কথা জানান। এর মধ্যে রয়েছে—ইরানের সার্বভৌম অধিকার স্বীকৃতি, ভবিষ্যতে দেশটির ওপর হামলা না হওয়ার আন্তর্জাতিক গ্যারান্টি এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page