April 10, 2026, 10:46 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

আইনজীবী সাইফুল হত্যাসহ চট্টগ্রাম আদালতে হামলার ঘটনায় পৃথক ৩ টি মামলা

বশির আলমামুন, চট্টগ্রাম : চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী  এবং আইনজীবীদের ওপর হামলা ঘটনায় পৃথক তিনটি মামলা দারে করেছে পুলিশ। মামলায় ৭৭ জনের নাম উল্লেখ কররা হয়েছে। এছাড়াও অজ্ঞাতপরিচয় ১ হাজার ৩০০ জনকে আসামি করা হয়।  বুধবার (২৭ নভেম্বর) বিকেলে পুলিশ বাদী হয়ে চট্টগ্রামে নগরের কোতোয়ালি থানায় মামলাগুলো করেন।

গণমাধ্যমকে পুলিশ জানায়, এসব মামলায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বেশির ভাগই নগরের কোতোয়ালি এলাকার বান্ডিল সেবক কলোনির বাসিন্দা। এর মধ্যে সাতজন আইনজীবী হত্যায় জড়িত। তাঁরা হলেন রুমিত দাশ, সুমিত দাশ, গগন দাশ, নয়ন দাশ, বিশাল দাশ, আমান দাশ ও মনু মেথর।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী গণমাধ্যমকে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় তিনটি মামলা হয়েছে। কুপিয়ে ও পিটিয়ে হত্যার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত আইনজীবীর পরিবার বাদী হয়ে রাতের মধ্যে হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকের বিপরীতে রঙ্গম সিনেমা হল–সংলগ্ন বান্ডিল রোড সেবক কলোনি এলাকার একটি গলিতে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশের সংগ্রহ করা ভিডিও ফুটেজে দেখা যায়, ১৫ থেকে ২০ জনের একটি দল আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। কেউ পেটাচ্ছে আর কেউ কোপ মারছে। মাথায় হেলমেট পরা দুই যুবককে দেখা যায় কোপাতে। সাইফুলের নিথর দেহ পড়ে থাকলেও তাঁকে বেধড়ক পেটাতে থাকেন।

হামলা, ভাঙচুরের প্রতিবাদে সাইফুলসহ কিছু আইনজীবী প্রতিবাদ মিছিল নিয়ে বান্ডিল রোডে যান। ওই সময় সশস্ত্র লোকজন তাঁদের ধাওয়া দেন। হোঁচট খেয়ে পড়ে যান সাইফুল। বাকিরা দৌড়ে প্রাণে বেঁচে যান। ঘটনার প্রত্যক্ষদর্শী আইনজীবী মো. হাসান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গত বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার ২৭ জনকে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আদালত প্রাঙ্গণে আসামি সুমিত দাশের মা মুক্তা দাশ প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে সিটি করপোরেশনে সেবক হিসেবে কাজ করেন। ঘটনায় জড়িত নন। এ ছাড়া নগরের কোতোয়ালি থানা ভবনের সামনেও গ্রেপ্তার আসামিদের স্বজনদের ভিড় দেখা গেছে।

গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল–সংলগ্ন বান্ডিল সেবক কলোনি এলাকায় আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে। সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ আহত হন অন্তত ৩৭ জন। ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করা হয়। পরে তাঁকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। তখন চিন্ময়ের অনুসারীরা প্রিজন ভ্যান আটকে দেন। তাঁরা এ সময় বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর সংঘর্ষের সূত্রপাত। আড়াই ঘণ্টা পর বেলা তিনটার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page