September 30, 2026, 11:36 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

সিএমপি’র ছয় উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে অন্যত্র বদলি

বশির আল–মামুন, চট্টগ্রাম :  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ছয় জন উপপুলিশ কমিশনারকে (ডিসি) দেশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান। বদলির আদেশ হওয়া ছয় জন উপপুলিশ কমিশনারের মধ্যে চার জনই ৫ থেকে ৯ বছর ঘুরেফিরে সিএমপিতে ছিলেন।

আদেশ অনুযায়ী, চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (সরবরাহ) মো. তারেক আহম্মেদকে সিলেট মেট্রোপলিটন পুলিশে, বিশেষ শাখার উপকমিশনার মো. মোখলেছুর রহমানকে পুলিশ সুপার হিসেবে ট্যুরিস্ট পুলিশে, ট্রাফিক উত্তর বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিনকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পুলিশ সুপার হিসেবে, দক্ষিণ বিভাগের উপকমিশনার শাকিলা সোলতানাকে পুলিশ সুপার হিসেবে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়।

এ ছাড়া গোয়েন্দা বিভাগের (উত্তর) উপকমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার হিসেবে এবং প্রসিকিউশন শাখার উপকমিশনার এ এ এম হুমায়ুন কবীরকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page