September 29, 2026, 8:49 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আইয়ুব খানের পদাঙ্ক অনুসরণ জিয়াউর রহমান ও খালেদা জিয়া ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল : এনামুল হক শামীম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সাবেক পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এনামুল হক শামীম এমপি বলেছেন, ‘পাকিস্তান আমলে তৎকালীন সামরিক শাসক জেনারেল আইয়ুব খান ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পর ওই আইয়ুবের পদাঙ্ক অনুসরণ করে জিয়াউর রহমান ও খালেদা জিয়া ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন।’
আর ১৯৯৫ সালের ১২ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শাপলা চত্বরে ছাত্রদের হাতে বই-খাতা কলম তুলে দিয়ে বলেছিলেন, ‘অস্ত্র নয় বই কাগজ কলমই হচ্ছে ছাত্রদের প্রকৃত হাতিয়ার।’
আজ শনিবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর উপসী মহাবিদ্যালয়ে সুধী সমাবেশ এবং বিকেলে লোনসিং উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে কাজ করে চলছেন। তিনি ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি করেছেন। গত ১৫ বছরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি নেই, অস্ত্রের মহড়া নেই ও সেশন জট নেই।
তিনি আরও বলেন, বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের অনন্য কৃতিত্ব। বিনামূল্যে সম্পূর্ণ রঙ্গিন পাঠ্যপুস্তক বিতরণ বিশ্বে অনন্য দৃষ্টান্ত। তার কারণেই দেশে নতুন নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে। শিক্ষকদেরও মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে।
এনামুল হক শামীম শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা সৌভাগ্যবান  কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো শিক্ষাবান্ধব সরকার প্রধান পেয়েছো। পৃথিবীর ইতিহাসে এমন শিক্ষাবান্ধব সরকার প্রধান আর নেই। যিনি আগামী নির্বাচন নয়, আগামী প্রজন্মের কথা ভাবেন। তাদের জন্য আগামীর বাসযোগ্য বিশ্বমানের বাংলাদেশ গড়তে কাজ করে চলেছেন। তাই এবারের নির্বাচনেও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব বেপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য জহির সিকদার, ভোজেশ্বর উপসী মহাবিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. যুগল কৃষ্ণ দাস, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সাবেক মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, ভোজেশ্বর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার, ভোজেশ্বর উপসী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এসএম শহিদুল ইসলাম, লোনসিং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার শাহআলম প্রমূখ।
এছাড়াও তিনি সখিপুরের সিরাজ সিকদার কলেজ এবং চরচান্দা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন। এসময় এনামুল হক শামীম তাঁর রতœগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page