April 2, 2026, 9:00 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগের উন্নয়ন দেখলে বিএনপির চোখ জ্বলে : এমপি গোলাপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সোবহান মিয়া (গোলাপ) বলেছেন, আওয়ামী লীগের উন্নয়ন দেখলে বিএনপির চোখ জ্বলে। কারণ তারা ভোগ করতে চায়, ত্যাগ করতে চায় না। আওয়ামী লীগ সাধারণ জনগণের জন্য ত্যাগ করে। বিএনপি কী বলল না বলল এতে আমাদের কিছু আসে যায় না। বিএনপি আওয়ামী লীগের কোনো উন্নয়ন ভালো চোখে দেখে না। তারা চায় শুধু আওয়ামী লীগের ধ্বংস। আর আওয়ামী লীগ চায় শুধু উন্নয়ন।

শুক্রবার (২৬ মে) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলা সদর হতে মোল্লারহাট জিসি ভায়া সাহেবরামপুর ইউপি অফিস সড়কের পিএসসি গার্ডার ব্রিজ ও ঠ্যাংগামারা পাটাবালী হতে পাঙ্গাশিয়া সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই আজ বাংলাদেশের নারীরা পিছিয়ে নেই। তারা আজ সমাজে প্রতিষ্ঠিত। অফিস-আদালত থেকে শুরু করে সবখানে স্বাধীনভাবে কাজ করে চলেছেন। জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে নিয়ে সব সময় কাজ করে চলেছেন। তার এই কাজকে ধরে রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। তাহলে উন্নয়নের অগ্রযাত্রা চলমান থাকবে।

মো. আবদুস সোবহান মিয়া বলেন, বাংলাদেশের উন্নয়ন দেখতে হলে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে। শেখ হাসিনা আছেন বলে দেশের লোক ভালো আছে। শেখ হাসিনা ভালো থাকলে দেশের লোক ভালো থাকবে। আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিলে শতভাগ উন্নয়ন হবে ইনশাআল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌর মেয়র এসএম হানিফ, মাদারীপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসরাফ আলী খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, কালকিনি থানা পুলিশের অফিসার ইনচার্জ শামিম হোসেন প্রমুখ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page