October 10, 2026, 2:09 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের ১৪ বাংলাদেশি জেলে অবশেষে নিজ বাড়িতে ফিরে এসেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে একটি মাছ ধরার ট্রলারে করে তারা টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় এসে পৌঁছান।

এর আগে গত শনিবার (২৮ মার্চ) সকালে নাফ নদীতে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তিনটি মাছ ধরার নৌকাসহ এসব জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

মিয়ানমার থেকে ফিরে আসা মহিউদ্দিন নামের এক জেলে জানান, তিন দিন আটক রাখার পর তাদের ছেড়ে দেয় আরাকান আর্মি। তিনি বলেন, আমরা ফিরে এসেছি এটাই অনেক বড় পাওয়া, আল্লাহ চেয়েছে তাই দ্রুত ফিরেছি।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি সম্পর্কে তারা অবগত ছিলেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে জেলেদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

প্রশাসনের দাবি, সীমান্তবর্তী এলাকায় এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসে নাফ নদীর বিভিন্ন এলাকা থেকে আরাকান আর্মি ৯ জন বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে যায়। এর আগে মিয়ানমার থেকে ৭৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনে বিজিবি।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page