October 10, 2026, 8:01 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কথা বলেছিলেন, আমরা করেছি। এবার ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন তিনি। জাতীয় সম্মেলনে, নির্বাচনেও থাকবে এ অঙ্গীকার। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যায়ে কাজ করছে আওযামী লীগ।’
সেতুমন্ত্রী আজ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির প্রস্তুতি সভায় এসব কথা বলেন। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
‘আওয়ামী লীগ দেশের মানুষের সাথে ছলচাতুরি করেছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা পদ্মা সেতু করেছি, মেট্রোরেল করেছি, রাস্তাঘাট-সেতু করেছি, একদিনে ১০০ সেতু উদ্বোধন করেছি। ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন হবে। তাহলে ছলচাতুরি কোথায় করলাম? আওয়ামী লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরি করে।
‘আওয়ামী লীগই প্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘একাত্তরের চেয়ে আজকে আমাদের সংকট আরও বেশি। তখন জনসংখ্যা ছিল কম, সমাজ ছিল ঐক্যবদ্ধ। সরকার কৃষিতে গুরুত্ব দেয়ায় বৈশ্বিক সংকটের মাঝেও দেশে খাদ্যাভাব হবে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞায় বাংলাদেশ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে নিষেধাজ্ঞায় ফেলতে ওয়াশিংটনে গিয়েছিলেন বিএনপি নেতা আমির খসরু। বিএনপি তদবির করে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করে। যুক্তরাষ্ট্র যাতে নিষেধাজ্ঞা দেয়। বিএনপি কোমর বেঁধে সে চেষ্টা করেছিল। কিন্তু সফল হননি।
সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে তিনি বলেন, ‘এ বছর শুধু উদ্বোধন আর উদ্বোধন হবে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন প্রকল্পের কাজ প্রায় শেষ।’
উপকমিটির আহবায়ক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page