February 12, 2026, 4:46 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনের ১৬৬টি কেন্দ্রের মধ্যে ২৮টি ঝুঁকিপূর্ণ বাংলাদেশে চীনের বিকল্প হিসেবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব করবে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি এককভাবে সরকার গঠন করতে চান তারেক রহমান নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুক্রবার সকালে : ইসি সানাউল্লাহ ৫০ লাখ নয়- বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই : ইসি সচিব নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে : জামায়াতের মিডিয়া বিভাগ জাল ভোট প্রদান শাস্তিযোগ্য অপরাধ ; হতে পারে ৭ বছরের কারাদন্ড  চট্টগ্রামে নির্বাচনি সরঞ্জাম নিতে যেয়ে অজ্ঞান হয়ে পড়লেন প্রিসাইডিং অফিসার গাইবান্ধায় জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
এইমাত্রপাওয়াঃ

আগামীকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির সভা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নবগঠিত বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির প্রথম সভা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নবগঠিত বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং তথ্য ও গবেষণা সম্পাদক এবং নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page