October 6, 2026, 3:04 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

আগামীকাল বৃহস্পতিবার ১৫০টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামীকাল ১৯ অক্টোবর বৃহস্পতিবার সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৫০টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সিরাজগঞ্জের এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেন প্রকল্পের নির্মিত ১৪টি ওভারপাস, বিআরটিএ মিরপুর ভেহিকল ইন্সপেকশন সেন্টার ও ডিটিসিএ নবনির্মিত ভবন উদ্বোধন করা হবে। ময়মনসিংহের কেওয়াটখালী ও রহমতপুর সেতুর নির্মাণকাজও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দেশের আট বিভাগের ৩৯টি জেলায় সাড়ে ৯ কিলোমিটার সেতু ও ওভারপাস উদ্বোধন হবে বৃহষ্পতিবার। এর মধ্যে ময়মনসিংহ বিভাগের ৪০, ঢাকা বিভাগের ৩২, চট্টগ্রাম বিভাগের ২৭ ও রাজশাহী বিভাগে ২২টি সেতু রয়েছে। এছাড়া খুলনা বিভাগে ১২, বরিশাল ও রংপুর বিভাগে আটটি করে এবং সিলেট বিভাগে রয়েছে একটি সেতু।

ময়মনসিংহে ব্রহ্মপুত্র ব্রিজের চাপ কমাতে কেওয়াটখালী রেল ব্রিজের পাশে একটি আর্চ স্টিল সেতু এবং নগরীর রহমতপুরে ব্রহ্মপুত্রে আরেকটি সেতুর নির্মাণ করা হচ্ছে। এ দুটি সেতুর ভিত্তি প্রস্তর ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে ময়মনসিংহ বিভাগের ৪০টি সেতুও উদ্বোধন করা হবে।

ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “এই সেতুর কারণে পরিবহন সেক্টর ও অন্যান্য সেক্টরগুলো, কৃষি উৎপাদিত পণ্য এবং শিল্পাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারী শিল্পগুলোর সঙ্গে মানুষ সংযুক্ত থাকতে পারবে। তাদের জীবনমান উন্নয়নে এই সেতুগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল বলেন, “তরুণ প্রজন্ম, যাদেরকে নেত্রী ডিজিটাল বাংলাদেশে দিয়েছেন, আগামীতে স্মার্ট বাংলাদেশে নেতৃত্বে দিবে। এই তরুণ প্রজন্ম জননেত্রী শেখ হাসিনার এবং ওনার উন্নয়নের প্রতি আস্থাশীল।”

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে নলকা সেতুটিও উদ্বোধন হচ্ছে। এতে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার লাখ-লাখ মানুষ উপকৃত হবে। উত্তরবঙ্গ মহাসড়কের ছোটবড় আরও ১০টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাসেক-২ প্রকল্প ব্যবস্থাপক এখলাক উদ্দিন বলেন, “উত্তরবঙ্গের ২২ জেলা থেকে মানুষ নির্বিঘ্নে ঢাকায় যাতায়াত করতে পারবে। আর কোনো যানজটের সৃষ্টি হবেনা।”

রংপুর নগরীর মডার্ন মোড় এলাকায় ৪ লেনের সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া মিঠাপুকুর ও পীরগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কে তিনটি আন্ডারপাসও উদ্বোধন করা হবে।



Our Like Page