October 7, 2026, 7:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

আগামীকাল মহেশপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার : আগামীকাল ৯ জুন শুক্রবার ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধীত সভা অনুষ্ঠিত হবে।

দলীয় নেতাকর্মীরা জানান, আগামীকাল ৯ জুন শুক্রবার সকাল ১০টায় মহেশপুর অডিটোরিয়ামে বর্ধিত সভাটি অনুষ্ঠিত হবে।

জেলা আওয়ামী লীগের কয়েক জন নেতার কারণেই আজ মহেশপুর উপজেলা আওয়ামী লীগের এ করুন হাল। ২০১৯ সালের ৩০ ডিসেন্বর মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ৩ বছর পার হলেও আজ পর্যন্ত পুর্নাঙ্গ কমিটি আলোর মুখ দেখেনি। এভাবেই চলছে মহেশপুর উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ জানান, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার পরই আমরা জেলা আওয়ামী লীগের কাছে কমিটি জমা দিয়েছি। কিন্তু কি কারনে তা আজও আলোর মুখ দেখেনি তা আমার জানা নেই।

 

 



Our Like Page