March 12, 2026, 12:49 pm
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

আগামীকাল রাতে গাজার হাসপাতালগুলোর কার্যক্রম থেমে যাবে : জাতিসংঘ

গাজার হাসপাতালের মেঝেতে আহত মানুষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) আজ (মঙ্গলবার) বলেছে, গাজার হাসপাতালগুলোর জ্বালানির মজুদ প্রায় শেষের দিকে। এ কারণে আগামীকাল (বুধবার) রাতে হাসপাতালগুলোর কার্যক্রম থেমে যাবে।

সংস্থাটির বিবৃতিতে আরও বলা হয়েছে, জ্বালানি না থাকলে পানির ব্যবস্থা করা যাবে না এবং বেকারিও চলবে না।

ইউএনআরডব্লিউএ’র বিবৃতিতে আরও বলা হয়, ইহুদিবাদী দখলদারেরা গাজার বাসিন্দাদের বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ চালাচ্ছে। তারা নির্বিচারে মানুষ হত্যার পাশাপাশি পানি বন্ধ করে দিয়েছে। খাদ্য ও ওষুধ ঢুকতে দিচ্ছে না।

এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার মানুষের কাছে এখন পর্যন্ত কোনো ওষুধ ও ত্রাণ সাহায্য পৌঁছায়নি। নিরাপত্তা সংক্রান্ত জটিলতার কথা বলে এখন পর্যন্ত ত্রাণ দেওয়া হয়নি।

এই মন্ত্রণালয়ের মহাপরিচালকের দপ্তর থেকে বলা হয়েছে, রাফাহ ক্রসিং পয়েন্ট দিয়ে প্রথমে ত্রাণ ভেতরে ঢুকেছে। এখন সেগুলো ‘কাফ্‌র আবু সালেম’ ক্রসিং পয়েন্টে পাঠানো হবে। সেখানে ইসরাইলি সেনারা এসব ত্রাণ চেক করবে, এরপর তা আবার রাফাহতে ফিরে আসবে। এ কারণে ফিলিস্তিনিদের হাতে এ পর্যন্ত একটি ট্যাবলেটও পৌঁছেনি।

জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর অভাবে এ পর্যন্ত গাজার বহু হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়ে গেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page