November 26, 2026, 2:16 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেন, এমপি।

তার সভাপতিত্বে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হন।

পরে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ দুপুর ১২টার পর জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতির নাম প্রস্তাব করা হলে তা চূড়ান্ত হয়।

আজ বেলা ১১টা ৫ মিনিটে স্পিকারের চেয়ার খালি রেখে সংসদের অধিবেশন শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের পর অধিবেশনের শুরুতে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে ২০২৪ সাল পর্যন্ত সব আন্দোলন-সংগ্রামের শহীদ এবং এতে অবদান রাখা সকলকে স্মরণ করেন।

পরে সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এ প্রস্তাবে সমর্থন জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া বিরোধী দলীয় উপনেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরও এ প্রস্তাব সমর্থন করেন।

দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানসহ সব সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান অধিবেশনের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন। এ দায়িত্ব পালনের সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছেন বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page