April 10, 2026, 8:11 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

আগামী ২২ ডিসেম্বর মহেশপুর বনিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ; চলছে দু‘পক্ষের ভোট যুদ্ধ

স্টাফ রিপোর্টার : পোষ্টার আর ফেন্টুনে ছেয়ে গেছে পুরো মহেশপুর শহর। দেখলে মনে হবে এটা কোন পৌরসভা বা জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু না এটা বনিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন। রাত পোহালেই ২২ ডিসেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত হবে মহেশপুর বনিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহন।

এবারের মহেশপুর বনিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে জামায়াত ইসলাম বনাম বিএনপির মধ্যে চলছে তুমুল ভোট যুদ্ধ। নির্বাচনে ১১টি পদের বিপরিতে প্রার্থী হয়েছেন ২২জন। এর মধ্যে জামায়াত ইসলাম সমর্থীত ১১জন প্রার্থী ও বিএনপি সমর্থীত ১১জন প্রার্থী।

প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দোকানে-দোকানে ও বাড়ী-বাড়ী গিয়ে ভোট ভিক্ষা করে চলেছেন।

এর মধ্যে সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩জন, সহ সভাপতি পদে ২জন, সহ সাধারণ সম্পাদক পদে ২জন, সাংগঠনিক সম্পাদক পদে ২জন, কোষাধ্যক্ষ পদে ২জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২জন ও নির্বাহী সদস্য পদে ৬জন প্রার্থী প্রতিদ্ধন্দিতা করছেন।

এর মধ্যে জামায়াত ইসলাম সমর্থীত সভাপতি প্রার্থী মনিরুল ইসলাম মনি (আনারস) প্রতীক ও বিএনপি সমর্থীত সভাপতি প্রার্থী মোমিন খান (মাছ) প্রতীক।

সহ-সভাপতি পদে জামায়াত ইসলাম সমর্থীত প্রার্থী শরীফুল ইসলাম (মোরগ) প্রতীক ও বিএনপি সমর্থীত সহ-সভাপতি পদে সেন্টু রহমান (ফুটবল) প্রতীক নিয়ে।

সাধারণ সম্পাদক পদে জামায়াত ইসলাম সমর্থীত প্রার্থী আমিরুল ইসলাম (মই) প্রতীক, বিএনপি সমর্থীত এসএম আব্দুল্লাহ আল ফারুক বাবু (দোয়াত কলম) প্রতীক। হারুন আর রশিদ (টেলিভিশন) প্রতীক।

সহ-সাধারণ সম্পাদক পদে জামায়াত ইসলাম সমর্থীত প্রার্থী আলমগীর হোসেন আলম (আম) প্রতীক, বিএনপি সমর্থীত সহ-সাধারণ সম্পাদক পদে এম এ মান্নান (শাপলা ফুল) প্রতীক।

সাংগঠনিক সম্পাদক পদে জামায়াত ইসলাম সমর্থীত প্রার্থী জিলহজ্জ আলী (প্রজাপ্রতি) প্রতীক, বিএনপি সমর্থীত সাংগঠনিক সম্পাদক পদে আক্তারুজ্জামান রিপন (সেলাইমেশিন) প্রতীক।

কোষাধ্যক্ষ পদে জামায়াত ইসলাম সমর্থীত প্রার্থী রাকিবুল ইসলাম (মাইক) প্রতীক, বিএনপি সমর্থীত কোষাধ্যক্ষ পদের প্রার্থী ইনামুল হক (হাতি) প্রতীক।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জামায়াত ইসলাম সমর্থীত প্রার্থী রফিকুল ইসলাম (দেয়াল ঘড়ি) প্রতীক।

বিএনপি সমর্থীত ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দেলোয়ার হোসেন (গোলাপ ফুল) প্রতীক।

নির্বাহী সদস্য পদে জামায়াত ইসলাম সমর্থীত প্রর্থী আশরাফুল ইসলাম (কাঠাল) প্রতীক, রমজান আলী (তালা চাবি) প্রতীক, জাহিদ হাসান (নারিকেল) প্রতীক, কামরুজ্জামান লালন (চশমা) প্রতীক এবং বিএনপি সমর্থীত নির্বাহী সদস্য পদে রফিকুল ইসলাম (টিউকল) ও শাহিনুর রহমান (বাই সাইকেল) প্রতীক নিয়ে লড়ছেন।

মহেশপুর বনিক কল্যাণ সমিতির দ্বি- বার্ষিক নির্বাচনে ৮২১ জন ভোটার তাদের ভোটাধিকারের মাধ্যমে বনিক কল্যাণ সমিতির নেতা নির্বাচিত করবেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page