February 12, 2026, 2:58 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনের ১৬৬টি কেন্দ্রের মধ্যে ২৮টি ঝুঁকিপূর্ণ বাংলাদেশে চীনের বিকল্প হিসেবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব করবে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি এককভাবে সরকার গঠন করতে চান তারেক রহমান নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুক্রবার সকালে : ইসি সানাউল্লাহ ৫০ লাখ নয়- বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই : ইসি সচিব নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে : জামায়াতের মিডিয়া বিভাগ জাল ভোট প্রদান শাস্তিযোগ্য অপরাধ ; হতে পারে ৭ বছরের কারাদন্ড  চট্টগ্রামে নির্বাচনি সরঞ্জাম নিতে যেয়ে অজ্ঞান হয়ে পড়লেন প্রিসাইডিং অফিসার গাইবান্ধায় জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
এইমাত্রপাওয়াঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ উদ্যোগের আওতায় একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে প্রত্যেক ভোটারের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হবে।
আজ সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়স্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলরি সদস্য জাহাঙ্গীর কবির নানক। সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, “অফলাইন ক্যাম্পেইন” এর ফোকাল পয়েন্ট সুফি ফারুক ইবনে আবুবকর ও সহকারি ফোকাল পয়েন্ট সৈয়দ ইমাম বাকের।
প্রশিক্ষণ অনুষ্ঠানে শেখ হাসিনার উন্নয়নের সঠিক বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আওয়ামী লীগের কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা বক্তব্য তুলে ধরেন বক্তারা। সারাদেশ থেকে মনোনীত ১০০ মাস্টার ট্রেইনার বা প্রশিক্ষককে সাংগঠনিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এ অনুষ্ঠানে। যারা  পরবর্তী পর্যায়ের আরো নির্বাচনী প্রচারণা কর্মীদের প্রশিক্ষণ দিবেন।

 

 

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page