September 28, 2026, 9:58 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

আগামী দিনে প্রতিনিধিত্ব করবে কিশোরীরা : ঝিনাইদহের জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আওতাধীন ইরেসপো প্রকল্প কর্তৃক বাস্তবায়নাধীন খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে “পল্লী উন্নয়ন কিশোরী সংঘের” সচেতনতা মূলক প্রশিক্ষণ, বিনামূল্যে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২১ আগস্ট বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলামের সঞ্চালনায় খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কিশোরী সংঘের সচেতনতা মূলক প্রশিক্ষণ, বিনামূল্যে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ ও অভিভাবক সমাবেশে  প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, বাংলাদেশের যে রুপরেখা দিয়েছেন তার প্রতিনিধি হবে আজকের উপস্থিত কিশোরীরা। মেধা ও দক্ষতা সবার আছে কিন্তু তা চর্চা করতে হবে। সমাজ ও দেশের জন্য আগামীতে তোমাদেরকেই কাজ করতে হবে। পল্লী উন্নয়ন কিশোরী প্রকল্পের মাধ্যমে তোমরা সঞ্চয়ে উৎসাহিত করণের লক্ষ্যে মাসিক জমাকৃত সঞ্চয়ের উপর সরকার কর্তৃক ২০০% বোনাস পাচ্ছো, নিয়মিত প্রশিক্ষণে মেডিকেল অফিসারদের মাধ্যমে বয়ঃসন্ধি সম্পর্কে  কিশোরীদের সচেতন করাসহ বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন, যৌতুক প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ বিষয়ে কিশোরীদের সচেতন করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহের সহকারী কমিশনার তানভীর ইসলাম সাগর, অভিভাবক সদস্য ও ১ নং এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফন হাসান চৌধুলী নুথান, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, কিশোরী সদস্য মোছাঃ রাইসা শারমিন রাফা প্রমুখ।

পরে উপস্থিত কিশ্রেীদের মাঝে বিনামুল্য প্রশিক্ষণ সামগ্রী স্যানেটারী নাপকিন, খাতা, কলম, ও স্কুল ব্যাগ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

আজকের বাংলা তারিখ



Our Like Page