March 27, 2026, 10:01 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

আগামী নির্বাচনেও অংশ নিতে চান বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের এ যাবতকালের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২০২৪ সালের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ দেখিয়েছেন।

এমএসএনবিসি’কে দেয়া এক সাক্ষাতকারে বাইডেন বলেন, “আমি এখনও আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত নেইনি। কিন্তু এটি আমার ইচ্ছে। আমার আগ্রহ আগামী নির্বাচনেও অংশ নেয়ার।”

বাইডেনের পত্নী জিলও মনে করেন, তার পিছু হটা উচিত হবে না।

হোয়াইট হাউসের নেপথ্যের শক্তিশালী কন্ঠস্বর ফার্স্ট লেডি কি চাচ্ছেন এ রকম এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, তিনিও চাচ্ছেন বাইডেন দ্বিতীয় মেয়াদে লড়াই করুক। তিনি তার পক্ষে আছেন বলেও আভাস দেন বাইডেন।

বাইডেন বলেন, “আমার পত্নী মনে করছেন আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু করছি। সুতরাং এখান থেকে পিছু হটা উচিত হবে না।”

যদিও এর আগে সেপ্টেম্বরে বাইডেন সিবিএস’কে দেয়া এক সাক্ষাতকারে আবারো নির্বাচন করার বিষয়ে সংশয় প্রকাশ করেছিলেন।

আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। প্রেসিডেন্টের চার বছর মেয়াদের মাঝামাঝি এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ২০২৪ সালের নির্বাচনে ফিরে আসার চেষ্টা করবেন।

উল্লেখ্য, নভেম্বরে বাইডেনের বয়স ৮০ বছর হবে। তার বয়স ইস্যুটি ডেমোক্রেটদের জন্যে একটি কঠিন চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। কারণ, এখন পর্যন্ত দলটির সামনে বাইডেনের কোন বিকল্প নেই।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page