October 9, 2026, 6:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

আগামী পহেলা বৈশাখের পর অনলাইনে ভূমি কর পরিশোধ করতে হবে : ভূমিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, আগামী পহেলা বৈশাখের পর সব ভূমি কর অনলাইনে পরিশোধ করতে হবে। ম্যানুয়ালি ভূমি কর পরিশোধের কোনও সুযোগ থাকছে না।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে তিনি এ কথা বলেন।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘ডিজিটাল সার্ভের কাজ চলমান রয়েছে। এটি সম্পূর্ণ হলে ভূমির মালিকদের ল্যান্ড ওনারশিপ কার্ড দেওয়া হবে। একজন ব্যক্তি কতটুকু জমির মালিক– ওই কার্ডে সব তথ্য লিপিবদ্ধ থাকবে। কেউ অতিরিক্ত কিনলে বা বিক্রি করলে তার তথ্য সেখানে থাকবে।’

ভূমি মন্ত্রী বলেন, ‘মাঠ পর্যায়ে ভূমি সেবায় কিছুটা জটিলতা আছে। সেগুলি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

ভূমি মন্ত্রণালয় যাবতীয় কাজ সমাধান করলেও সাব রেজিস্টেশনের কাজ করছে আইন মন্ত্রণালয়। এতে জটিলতা তৈরি হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বিষয়টি সঠিক। এ বিষয়ে সব পক্ষের মাধ্যমে কীভাবে বিষয়টা সহজ করা যায় সে আলোচনা চলছে।’

বিএসআরএফ সংলাপে আরও ছিলেন– বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোতাহার হোসেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page