April 10, 2026, 8:51 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

আগামী বছর বাংলাদেশ সফরে আসবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী বছর বাংলাদেশ সফরে আসতে আগ্রহ প্রকাশ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।

বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌজন্য সাক্ষাতের জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে আমির বলেন, কাতারে তার কার্যকাল সংক্ষিপ্ত হলেও ব্যাপ্তি ছিল দীর্ঘ। আগামী বছর বাংলাদেশ সফরের বিষয়ে তার আগ্রহের কথা ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত কাতারের আমিরের বাংলাদেশের সফরের বিষয়ে বলেন, এ সফর দুইদেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। কাতারে নির্মিত স্টেডিয়াম, অবকাঠামোসহ বিভিন্ন নির্মাণ খাতে বাংলাদেশের কর্মীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি অন্যান্য ক্ষেত্রেও বাংলাদেশের আগ্রহের কথা জানান।

কাতারের আমির বলেন, কাতারের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটি দেশ। নির্মাণ খাত ছাড়াও স্বাস্থ্যসহ অনেক ক্ষেত্রে বাংলাদেশিদের অবদান আছে। তিনি আরও বলেন, নতুন কিছু ক্ষেত্র,  যথা- জ্বালানি, বিনিয়োগ, পর্যটন, ব্যবসা ও কৃষিতে কাতারের সাথে বাংলাদেশের কাজ করার সুযোগ আছে।

আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে গণচীনে তার নতুন দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা জানান ও সাফল্য কামনা করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত কাতারে দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার জন্য আমিরকে ধন্যবাদ জানান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page