April 1, 2026, 7:22 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

আগামী রোববার থেকে যানবাহন চলবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ; গণবিজ্ঞপ্তি জারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্ত থেকে ফার্মগেট পর্যন্ত উভয় দিকে আগামী রোববার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে দাঁড়িয়ে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। পথচারী চলাচল সম্পূর্ণ নিষেধ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ২ এবং ৩ চাকার যানবাহন এবং পথচারী চলাচল সম্পূর্ণ নিষেধ। এক্সপ্রেসওয়ের মূল সড়কে সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার এবং ওঠানামার জন্য সর্বোচ্চ গতিসীমা ৪০ কিলোমিটার বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নির্ধারিত টোল পরিশোধ করে নিম্ন বর্ণিত স্থানগুলো থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা-নামা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

উত্তরা থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন ওঠার স্থান: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা ও প্রগতি সরণি এবং বিমানবন্দর সড়কের আর্মি গলফ ক্লাব।

নামার স্থান: বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, মহাখালী বাস টার্মিনালের সামনে ও ফার্মগেট প্রান্তে ইন্দিরা রোডের পার্শ্বে।

দক্ষিণ থেকে উত্তর অভিমুখী যানবাহন ওঠার স্থান: বিজয় সরণি ওভারপাসের উত্তর এবং দক্ষিণ লেন, বনানী রেল স্টেশনের সামনে।

নামার স্থান: মহাখালী বাস টার্মিনালের সামনে, বনানী কামাল আতার্তুক অ্যাভিনিউ-এর সামনে বিমানবন্দর সড়ক, কুড়িল বিশ্বরোড এবং বিমানবন্দরের ৩য় টার্মিনালের সামনে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page