October 10, 2026, 5:33 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

আগামী শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দীর্ঘ ২২ বছর পর শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

দীর্ঘ দুই দশক পর সরকারপ্রধানের আগমণকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ইতোমধ্যে তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। সফরের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচির নির্ধারিত স্থানগুলো পরিদর্শন করেছেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

নেতার আগমণ উপলক্ষে শহরের প্রধান সড়কগুলোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ণিল ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টাঙিয়ে সাজানো হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার আশায় সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী চাঁদপুরে সরকারের অগ্রাধিকারভুক্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে স্থানীয় খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন এবং নিম্নবিত্ত মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি।

এ ছাড়া তিনি স্থানীয় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। এই সফরে প্রধানমন্ত্রী চাঁদপুরের স্থানীয় উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবেন বলে আশা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সফরটি সফল করতে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page