February 12, 2026, 12:22 pm
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনের ১৬৬টি কেন্দ্রের মধ্যে ২৮টি ঝুঁকিপূর্ণ বাংলাদেশে চীনের বিকল্প হিসেবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব করবে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি এককভাবে সরকার গঠন করতে চান তারেক রহমান নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুক্রবার সকালে : ইসি সানাউল্লাহ ৫০ লাখ নয়- বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই : ইসি সচিব নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে : জামায়াতের মিডিয়া বিভাগ জাল ভোট প্রদান শাস্তিযোগ্য অপরাধ ; হতে পারে ৭ বছরের কারাদন্ড  চট্টগ্রামে নির্বাচনি সরঞ্জাম নিতে যেয়ে অজ্ঞান হয়ে পড়লেন প্রিসাইডিং অফিসার গাইবান্ধায় জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
এইমাত্রপাওয়াঃ

আগামী সংসদ নির্বাচন নিয়ে সংলাপের চিঠি বিএনপির অফিসের গেটে রাখলেন ইসি কর্মচারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে সংলাপে অংশ নেওয়ার জন্য বিএনপিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে চিঠিটি পৌঁছে দিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান ইসির এক কর্মচারী।

কিন্তু কাউকে না পাওয়ায় এবং কার্যালয়ের গেটে তালা দেওয়া থাকায় কারও কাছে চিঠিটি হস্তান্তর করতে পারেননি তিনি। অবশেষে কার্যালয়ের সামনে থাকা একটি চেয়ারে চিঠি রেখে চলে যান সেই কর্মচারী।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের অফিস সহকারী মো. মহসিন বলেন, চিঠিটি হস্তান্তরের জন্য সকালে বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হই। অবশেষে বিকেলে চিঠি নিয়ে কার্যালয়ে আসলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। এমনকি গেটেও তালা দেওয়া ছিল। তাদের সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হয়ে আমি আমার দায়িত্ব (চিঠি রেখে যাচ্ছি) পালন করেছি মাত্র।

শুধু ইসির চিঠি নয়, বিএনপির কার্যালয়ের প্রবেশ মুখে রাখা একটি চেয়ারে আরও বেশকিছু পড়ে থাকতে দেখা গেছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান নেতাকর্মীরা। সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হওয়ার জেরে রাজধানীজুড়ে শুরু হয় ধরপাকড়। এরপর থেকে দলটির সিনিয়র নেতারা কার্যালয় বন্ধ রেখে আত্মগোপনে চলে যান।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page