February 12, 2026, 1:57 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করা উচিত : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রিনল্যান্ডে পশ্চিমা দেশগুলো সামরিক উপস্থিতি বাড়া নিয়ে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিল রাশিয়া কানাডার বিরুদ্ধে আরোপিত শুল্ক নিয়ে আইনপ্রণেতাদের হুমকি দিলেন ট্রাম্প লিবিয়া উপকূলের ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবিতে শিশুসহ ৫৩ জনের মৃত্যু ইরানের জলসীমা থেকে নিজেদের জাহাজকে দূরে থাকতে যুক্তরাষ্ট্রের নির্দেশ ঝিনাইদহ-৩ আসনের ১৬৬টি কেন্দ্রের মধ্যে ২৮টি ঝুঁকিপূর্ণ বাংলাদেশে চীনের বিকল্প হিসেবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব করবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

আগামী সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : ইসি আনিছুর রহমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী সপ্তাহের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

ইসি আনিছুর বলেন, আগামী এক সপ্তাহেই হয়তো তফসিল ঘোষণা হয়ে যাবে, সে জন্য আপনাদের আহ্বান জানাই, সবাই একটু মনোযোগ দিয়ে শুনি।

অনুষ্ঠানে প্রশাসনের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা কমিশন থেকে চাইবো- আপনারা প্রজ্ঞা দিয়ে, মেধা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, জ্ঞান দিয়ে দায়িত্ব পালন করবেন, যাতে নির্বাচন সত্যিকার অর্থে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। এই চেষ্টাটা কীভাবে করবেন জানি না, ওই জ্ঞান আপনাদের আছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), জেলা প্রশাসক ও পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা-সংক্রান্ত দ্বিতীয় দফা প্রশিক্ষণের উদ্বোধন হয়। অনুষ্ঠানে সিইসিসহ ইসির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page