March 31, 2026, 5:36 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

আগামী ১১ ডিসেম্বর থেকে কে দেশ চালাবে পরিষ্কার করুন : বিএনপিকে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘আগামী ১০ ডিসেম্বর থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের কথায় দেশ চলবে’ বিএনপি নেতা আমান উল্লাহ আমানের এ বক্তব্যের সাংবিধানিক ব্যাখ্যা চেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ১১ ডিসেম্বর থেকে রাষ্ট্র কে চালাবে তার সাংবিধানিক ব্যাখ্যা দিয়ে পরিষ্কার করুন।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে দৈনিক স্বদেশ বিচিত্রার ষষ্ট বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি বড় বড় সমাবেশ করছে, তারা সরকারের বিদায়ের কথা বলছে, বলতেই পারে। কিন্তু একটি কথার অর্থ আমি বুঝিনি। ১০ ডিসেম্বরের পর এ সরকার আর থাকবে না। ভালো, তাহলে কে ১১ তারিখ থেকে রাষ্ট্র পরিচালনা করবে? সেটা পরিষ্কার হওয়া উচিত।

তিনি বলেন, ১১ তারিখে রাষ্ট্র কে চালাবেন যারা দাবি করছেন, তাদের তো দেশ চালানোর সুযোগ নেই। তারা যেহেতু এখন পর্যন্ত নির্বাচিত নয় এবং ১১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচিত হওয়ারও কোনো সুযোগ নেই, কাজেই তাদের তো রাষ্ট্রক্ষমতায় আসার সুযোগ নেই। তাহলে কারা চালাবে? যারা অদৃশ্য শক্তি, যারা অসংবিধানিকভাবে রাষ্ট্র পরিচালনা করবে, তারা কি তাই চাচ্ছেন?

মোজাম্মেল হক বলেন, ১১ তারিখ থেকে রাষ্ট্র কীভাবে চলবে সেটা জাতির সামনে পরিষ্কার করুক। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে রাষ্ট্র গঠিত হয়েছে, সেই রাষ্ট্র অসাংবিধানিকভাবে চালাবে, যারা এমনটা বলেছে তারা নিঃসন্দেহে অন্যায় ও সাংবিধানিক কথা বলেছে, তাদের বিচার হওয়া উচিত।

দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধরের সভাপতিত্বে সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্য, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page