October 18, 2026, 10:29 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ২৮তম দফার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

রোববার (৮ মার্চ) সন্ধ্যার এই অভিযানে প্রথমবারের মতো ‘কদর’ (Qadr) ক্ষেপণাস্ত্রের সঙ্গে ‘ক্লাস্টার ওয়ারহেড’ (গুচ্ছ বোমা) ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।

এই হামলাকে রণক্ষেত্রে ইরানের পক্ষ থেকে এক বিরল ও শক্তিশালী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া প্রায় এক টন ওজনের ভারী ওয়ারহেড সমৃদ্ধ ‘ইমাদ’ ক্ষেপণাস্ত্রও এই অভিযানে ব্যবহার করা হয়েছে। ইতিপূর্বে খায়বার ও খুররামশাহর ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেড দেখা গেলেও কদর ক্ষেপণাস্ত্রে এর ব্যবহার তুলনামূলকভাবে নতুন ও কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ।

প্রকাশিত বিভিন্ন চিত্র ও ইসরায়েলি টেলিগ্রাম চ্যানেলগুলোর তথ্য অনুযায়ী, এই দফায় অন্তত ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা পূর্ববর্তী দিনগুলোর তুলনায় হামলার তীব্রতা বৃদ্ধির সুস্পষ্ট ইঙ্গিত দেয়। ইসরায়েলি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে এই হামলার ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে এবং স্থানীয় উদ্ধারকারী দলগুলোকে পরিস্থিতি সামাল দিতে চরম ব্যস্ত সময় পার করতে হয়েছে।

মূলত গত ফেব্রুয়ারি মাসের শেষভাগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামোতে চালানো ব্যাপক বিমান হামলার প্রতিবাদেই এই পাল্টা ব্যবস্থা নিয়েছে ইরানি সশস্ত্র বাহিনী।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page