November 29, 2026, 10:55 am
শিরোনামঃ
কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় আজ বাগেরহাটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ; আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে ৩ জন আটক নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ ; ভূমি অফিসে অগ্নিসংযোগ নবাবগঞ্জ থানার সামনে ককটেল বিস্ফোরণ প্রধানমন্ত্রীর পদ ছাড়তে সম্মত নেতানিয়াহু নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে হামাসকে সন্ত্রাসী স্বীকৃতি দিল আরব দল মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহার ইরানের ; ক্ষুব্ধ ইলন মাস্ক মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী
এইমাত্রপাওয়াঃ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে হামাসকে সন্ত্রাসী স্বীকৃতি দিল আরব দল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলে সরকার গঠনের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এসেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে সম্ভাব্য জোট সরকারে যোগ দেওয়ার শর্ত পূরণ করতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলি আরব দল রা’আম। দলটির নেতা মনসুর আব্বাস এ অবস্থানের কথা জানিয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) রাতে চ্যানেল-১২কে দেওয়া সাক্ষাৎকারে মনসুর আব্বাস জানান, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার একটি বিলে তারা সহ-উদ্যোক্তা হয়েছেন। তিনি নিজেও বিলটির পক্ষে ভোট দিয়েছেন।

এর মধ্য দিয়ে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট সরকারের অংশ হওয়ার পথে রা’আমের অন্যতম বাধা দূর হয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, মনসুর আব্বাস সরাসরি সাক্ষাৎকারে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেননি। বরং সংসদে এ বিষয়ে আনা বিলের পক্ষে ভোট দেওয়া এবং তাতে সহ-উদ্যোক্তা হওয়ার বিষয়টি তুলে ধরেছেন।

আইজেনকোটের জোটে যোগ দিতে রা’আমকে চারটি শর্ত পূরণ করতে হয়েছিল। শর্তগুলো হলো ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, দেশটির স্বাধীনতার ঘোষণাকে সম্মান জানানো, সব ইসরায়েলির বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনের পক্ষে থাকা এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া।

মনসুর আব্বাসের দাবি, আইজেনকোটের দেওয়া চারটি শর্তই তারা পূরণ করেছেন।

সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে আর আট দিন সময় রয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। এই সময়ের মধ্যে নিজ জোটের ৪৮টি আসনের পাশাপাশি হারেদি ইউনাইটেড তোরাহ জুডাইজম পার্টি ও আরব রা’আম পার্টির সমর্থন নিয়ে সরকার গঠনের পরিকল্পনা রয়েছে তার।

এদিকে আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট আইজেনকোটকে সরকার গঠনে সমর্থন দেওয়ার পাশাপাশি সরকার টিকিয়ে রাখতে ভূমিকা রাখবে বলে পরিকল্পনা করা হচ্ছে। তবে তারা সরাসরি সরকারে যোগ দেবে না।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page