November 28, 2026, 11:31 am
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের প্রকৃত নাম ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান সরকার। নারীদের নামের পরিবর্তে ‘বিবি’ বলে সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মী ও সরকারি কর্মচারীদের। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নারী অধিকারকর্মীরা।

প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত নথি, ব্যবস্থাপত্র ও সরকারি কাগজপত্রে নারীদের প্রকৃত নাম লেখা হচ্ছে না। তাদের পরিবর্তে ‘বিবি’ শব্দটি ব্যবহার করতে বলা হয়েছে, যার অর্থ দাদি বা বৃদ্ধা।

জার্মানিতে বসবাসরত আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানি জানিয়েছেন, নারী, চিকিৎসক ও অধিকারকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্যে কিছু নারীকে ‘ছাগল’ ও ‘গরু’ বলেও সম্বোধন করার অভিযোগ রয়েছে।

তার মতে, নারীদের পরিচয় মুছে দিয়ে এভাবে সম্বোধন করা তাদের অমানবিক করে তোলার একটি পরিকল্পিত প্রক্রিয়া।

একজন আফগান অধিকারকর্মীও এ ধরনের নির্দেশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার দাবি, এখন পর্যন্ত নির্দেশটি উপেক্ষা করা হচ্ছে।

নারী অধিকারবিষয়ক সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবার আশঙ্কা করছেন, বালখ প্রদেশে চালু হওয়া এ বিধিনিষেধ ভবিষ্যতে পুরো আফগানিস্তানে ছড়িয়ে দেওয়া হতে পারে। তার মতে, এর আগে বিভিন্ন অঞ্চলে নারীদের ওপর আরোপ করা বিধিনিষেধও পরবর্তী সময়ে দেশজুড়ে কার্যকর করা হয়েছে।

আফগানিস্তানে নারীদের অধিকার সীমিত করতে তালেবান এ পর্যন্ত ১৪৪টির বেশি নির্দেশ জারি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ১২ বছরের বেশি বয়সী মেয়েদের শিক্ষার সুযোগ বন্ধ, অধিকাংশ পেশায় নারীদের কাজ করার ওপর নিষেধাজ্ঞা এবং জনসমক্ষে কথা বলার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এসব বাধার মধ্যেও কিছু নারী গোপনে ব্যবসা পরিচালনা করছেন এবং মেয়েদের পড়াশোনা করাচ্ছেন। গত ১৭ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

তবে প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আসলাম বলেছেন, ইসলামি শরিয়াহ ও প্রচলিত আইন মেনে নারীরা ব্যবসা এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

চিকিৎসা সংক্রান্ত নথিতে নারীদের প্রকৃত নাম ব্যবহার না করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন লালাহ ওসমানি। তার মতে, একই ধরনের নামে রোগীদের নথি সংরক্ষণ করা হলে চিকিৎসা ব্যবস্থায় বিভ্রান্তি তৈরি হতে পারে এবং ভুল চিকিৎসার ঝুঁকি বাড়তে পারে।

তিনি বলেন, আফগানিস্তানে একজন নারীকে তার প্রকৃত নামে ডাকা এখন প্রতিরোধের একটি কাজ হয়ে দাঁড়িয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page