November 28, 2026, 11:32 am
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের হুমকির মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রায় অর্ধডজন সদস্য সুরক্ষিত সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন। শনিবার (২৮ নভেম্বর) ট্রাম্প প্রশাসনের এই নিরাপত্তা শঙ্কার কথা এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

জেনারেল ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের জন্য নির্মিত শতাব্দীপ্রাচীন ও কঠোরভাবে নিয়ন্ত্রিত এসব সামরিক আবাসনে থাকতেই নিজেদের সবচেয়ে নিরাপদ মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা।

সিএনএন চলতি মাসে জানিয়েছে, ইরান ওয়াশিংটনে তথাকথিত ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়ে ট্রাম্পের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে ভবিষ্যতের রিপাবলিকান বা ডেমোক্র্যাট প্রশাসনেও নেতৃত্বের সামরিক ঘাঁটিতে থাকার প্রবণতা অব্যাহত থাকতে পারে, তবে এর ফলে সাধারণ মানুষের মাঝে বেসামরিক নেতাদের বসবাসের গণতান্ত্রিক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে।

 

ওয়াশিংটনকে অনিরাপদ আখ্যা দিয়ে ন্যাশনাল গার্ড মোতায়েন, হোয়াইট হাউসে নতুন বলরুম নির্মাণ এবং সরকারি গলফ কোর্স সংস্কারের মাধ্যমে ট্রাম্প শহরটিকে নিজের মতো করে সাজানোর কাজ করলেও তার প্রশাসনই শহর থেকে সবচেয়ে বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেসনাল অ্যান্ড প্রেসিডেনশিয়াল স্টাডিজের পরিচালক টমাস কান বলেন, ‘যখন তাদের এমন দায়িত্ব থাকে, তখন নিরাপত্তা বলয় এবং এক অনুষ্ঠান থেকে অন্য অনুষ্ঠানে বা বাড়িতে দ্রুত নিয়ে যাওয়ার কারণে তারা এমনিতেই একটি বৃত্তের মধ্যে বাস করেন। কিন্তু এখন আরও নাটকীয়ভাবে তারা আমাদের মতো সাধারণ মানুষের পাড়া-মহল্লায়ও থাকছেন না।’ তিনি আরও যোগ করেন, ‘এটি সরকারি কর্মকর্তাদের বিচ্ছিন্নতাকে আরও বাড়িয়ে দিচ্ছে এবং বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’

ওয়াশিংটন ডিসিতে অপরাধ কমার দাবি করে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ‘নির্দিষ্ট নিরাপত্তা হুমকির কারণে মন্ত্রিসভার অনেক কর্মকর্তা নিজেরা শহরে থাকতে না পারলেও রাজধানীকে নিরাপদ ও সুন্দর করার প্রশাসনিক প্রচেষ্টায় তারা ব্যক্তিগতভাবে অবদান রেখেছেন।’ তবে এই আবাসন ব্যবস্থা ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের প্রশ্নের মুখে পড়েছে।

ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি জর্জ হোয়াইটসাইডসের উদ্যোগে হাউস আর্মড সার্ভিসেস কমিটির অনুমোদন অনুযায়ী, সামরিক সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে রাজনৈতিক নিয়োগপ্রাপ্তরা ন্যায্য বাজারমূল্যে ভাড়া দিচ্ছেন কি না, তাদের স্থানান্তরের যৌক্তিকতা এবং আইনি ভিত্তি কী—তা নিয়ে পেন্টাগনকে আগামী বসন্তের মধ্যে প্রতিবেদন দিতে হবে। হোয়াইটসাইডস বলেন, ‘সামরিক সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে বসবাসকারী রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা ন্যায্য বাজারমূল্যে ভাড়া দিচ্ছেন কি না, তা নিশ্চিত করতে তদন্ত করা প্রয়োজন।’

সর্বশেষ অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জর্জটাউনের প্রাসাদ ছেড়ে ওয়াশিংটনের একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে উঠেছেন। ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার মাধ্যমে অর্থনৈতিক চাপ সৃষ্টি করা বেসেন্ট চলতি মাসে সিএনবিসির স্কোয়াকবক্স অনুষ্ঠানে জানান, ইরানের প্রাণনাশের হুমকির কারণেই তিনি বাসা বদলাতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, ‘ইরানি নেতৃত্ব নিপাত যাক। আমি ভীত নই। তারা আমাকে এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের হত্যার হুমকি দিয়েছে। আমরা ভয় পাব না।’

সংশ্লিষ্ট সূত্রমতে, নিরাপত্তার উদ্বেগে অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চও সম্প্রতি একটি সামরিক ঘাঁটিতে উঠেছেন; তার পূর্বসূরি পাম বন্ডিও গত বছর ঘাঁটিতে ছিলেন। বিদেশি হুমকির পাশাপাশি রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতার আশঙ্কায়ও অনেকে ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন।

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং তার স্ত্রী কেটি চার সন্তানসহ গত বছর ভার্জিনিয়ার বাড়ি ছেড়ে সামরিক আবাসনে ওঠেন, কারণ এক নারী তাদের বাড়ির বাইরে বিক্ষোভ করে বাড়ির ঠিকানাসংবলিত প্রচারপত্র বিলি করেছিলেন। হোয়াইট হাউসের কর্মকর্তা বলেন, ‘মিলার দম্পতি স্থানান্তরিত হয়েছেন কারণ তাদের বাসভবন লক্ষ্য করে সুপরিকল্পিত ও নথিভুক্ত অনুসরণ, ব্যক্তিগত তথ্য ফাঁস এবং হুমকির প্রচারণা চালানো হচ্ছিল।’

গত বছর ফোর্ট ম্যাকনেয়ারে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বাসভবন মেরামত ও সংস্কারে সেনাবাহিনী ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার ব্যয়ের প্রস্তুতি নিচ্ছে জানার পর আইনপ্রণেতাদের সমালোচনার মুখে পড়েন তিনি। আবাসনভেদে কর্মকর্তাদের সাধারণত মাসে ৪ হাজার ৫০০ ডলারের বেশি ভাড়া দিতে হয়, যা জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামার আমলের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের তৈরি নজিরের ওপর ভিত্তি করে নির্ধারিত।

নেভি হিলে থাকা গেটসকে শুরুতে স্থানীয় বাজারমূল্য অনুযায়ী মাসে ৬ হাজার ৫০০ ডলারের বেশি ভাড়া দিতে হলেও ২০০৮ সালে পেন্টাগনের যুক্তির পর কংগ্রেস আইন পরিবর্তন করে; ফলে গেটস ও পরবর্তী প্রতিরক্ষামন্ত্রীরা চার তারকা জেনারেলের ভাড়ার চেয়ে মাত্র ৫ শতাংশ বেশি হারে বাসা ভাড়া নেওয়ার সুযোগ পান।

২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এই সুবিধা নিলেও ২০১৮ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নৌবাহিনীর আবাসনে থাকতে চাইলে নৌবাহিনীর অভ্যন্তরীণ মেমোতে একে ‘তথ্যগত, আইনি, আর্থিক ও নৈতিক সমস্যার’ কারণে ‘সমস্যাজনক’ বলা হয়, কারণ তখন নৌবাহিনীর ফ্ল্যাগ কর্মকর্তাদের দীর্ঘ অপেক্ষমাণ তালিকা ছিল। পরে পম্পেও ভার্জিনিয়ার ফোর্ট মায়ার ঘাঁটিতে ওঠেন।

ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র, ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পেরইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র, ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের

আট বছর আগে যা ‘সমস্যাজনক’ ছিল, এখন তা ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। পোটোম্যাক ও অ্যানাকোস্টিয়া নদীর মোহনায় অবস্থিত ফোর্ট ম্যাকনেয়ার ঘাঁটির ‘জেনারেলস রো’-তে মিলার দম্পতি, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হেগসেথ প্রতিবেশী হিসেবে বসবাস করছেন। চলতি বছর কেটি মিলারের পডকাস্টে রুবিও ও তার স্ত্রী জানান, তাদের একটি গোল্ডেনডুডল কুকুর ভুলবশত হেগসেথের সামনের দরজা দিয়ে ঢুকে পড়েছিল।

রুবিও হাস্যরস করে বলেন, ‘এর উল্টো দিক হলো পিটের একটি বিড়াল—প্রায়ই রাতে বাড়ি ফিরে দেখি বিড়ালটি আমার বারান্দায় বসে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন বলছে, তুমি এখানে কী করছ? বিড়ালটি আমার বারান্দায় এমন ভাব করে যেন বলছে, আমার বাড়িতে তুমি কী করছ? আর আমি বলি, না, তোমার বাড়ি দুই দরজা পরে।’

এবার সরাসরি ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা করছে ইরানএবার সরাসরি ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা করছে ইরান

ফোর্ট ম্যাকনেয়ার পরিদর্শন করা টমাস কান এটিকে নিজস্ব দোকান ও ওয়াশিংটনের সেরা টেনিস কোর্টসমৃদ্ধ ‘নিজের মতো এক আলাদা জগৎ’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘সেখানে এক পরাবাস্তব পরিবেশ বিরাজ করে কারণ জায়গাগুলো সম্পূর্ণ দেয়ালঘেরা। দুঃখজনকভাবে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি বাড়ছে এবং এটি তাদের সাধারণ সমাজ থেকে বিচ্ছিন্নতায় বড় ভূমিকা রাখছে। দুর্ভাগ্যবশত আমরা সম্ভবত এমনটি আরও বেশি দেখতে পাব।’ তবে সামরিক আবাসনে পূর্বে বসবাসকারী এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, ঘরগুলো প্রশস্ত হলেও ‘এতে বিলাসবহুল কিছু ছিল না’। তিনি বলেন, ‘ধরে নিন এটি শতাব্দীপ্রাচীন একটি বাড়ি ছিল। মানে, এটি সামরিক আবাসন ছিল, যা কেবল কাজ চালানোর মতো।’

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page