November 29, 2026, 11:05 am
শিরোনামঃ
কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় আজ বাগেরহাটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ; আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে ৩ জন আটক নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ ; ভূমি অফিসে অগ্নিসংযোগ নবাবগঞ্জ থানার সামনে ককটেল বিস্ফোরণ প্রধানমন্ত্রীর পদ ছাড়তে সম্মত নেতানিয়াহু নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে হামাসকে সন্ত্রাসী স্বীকৃতি দিল আরব দল মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহার ইরানের ; ক্ষুব্ধ ইলন মাস্ক মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী
এইমাত্রপাওয়াঃ

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, শরীয়তপুরের নওডোবা এলাকায় পদ্মা সেতুর অবতরণস্থলের কাছে ফজরের নামাজের পর একটি ঘটনা ঘটেছে। অনেক লোক পদ্মা সেতুতে এসে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল বলে শুনেছি। তবে তাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেও তথ্য পাওয়া যাচ্ছে। এখনো আমরা বিস্তারিত তদন্ত করিনি। তবে সেখানে দুজনের প্রাণহানি হয়েছে বলে শুনেছি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিছুটা বাহিনী বৃদ্ধি করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও মোতায়েন নিয়মিত কার্যক্রমের অংশ।

সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের কোনো পরিকল্পনা নেই।

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page