November 29, 2026, 10:55 am
শিরোনামঃ
কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় আজ বাগেরহাটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ; আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে ৩ জন আটক নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ ; ভূমি অফিসে অগ্নিসংযোগ নবাবগঞ্জ থানার সামনে ককটেল বিস্ফোরণ প্রধানমন্ত্রীর পদ ছাড়তে সম্মত নেতানিয়াহু নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে হামাসকে সন্ত্রাসী স্বীকৃতি দিল আরব দল মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহার ইরানের ; ক্ষুব্ধ ইলন মাস্ক মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ; আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিরাপত্তাঝুঁকি ও যাত্রী না থাকায় বাগেরহাট থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকেরা। তবে জেলার ভেতরের বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিকে, জেলার মোল্লাহাটে মধুমতী সেতুর টোলপ্লাজ এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৯ নভেম্বর) বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি শাহজাহান মিনা এ তথ্য জানান।

তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই দিনের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সড়কে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে যানবাহনের নিরাপত্তা বিবেচনায় খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন বিকল্প পথে বাস চালানোর পরিকল্পনা করেছিল। পরিকল্পনা অনুযায়ী, গোপালগঞ্জ এড়িয়ে আরিচা ঘাট হয়ে বাস চলাচলের কথা ছিল। কিন্তু রোববার সকালে নিরাপত্তাঝুঁকি ও যাত্রীসংকটের কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অভ্যন্তরীণ রুটে বাস চলাচলে কোনো পরিবর্তন আসেনি।

বাগেরহাট বাসস্ট্যান্ডের দোলা পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক নাঈম শেখ বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। এ কারণে দোলা পরিবহনের বাগেরহাট থেকে চলাচলকারী সব বাস বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ঢাকাগামী যাত্রীর সংখ্যাও প্রায় নেই।

বাস না পেয়ে বিকল্প পথে ঢাকায় যাওয়ার চেষ্টা করছেন যাত্রীরা। বাগেরহাট বাসস্ট্যান্ডে আসা সলেমান হাওলাদার জানান, জরুরি প্রয়োজনে তার ঢাকায় যাওয়া প্রয়োজন। এ জন্য মোড়েলগঞ্জ থেকে বাগেরহাটে এলেও ঢাকাগামী কোনো বাস পাননি। পরে লোকাল বাসে খুলনায় যাচ্ছেন। সেখানে ঢাকাগামী বাস পেলে সেটিতে করে গন্তব্যে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

এদিকে, মোল্লাহাটে মধুমতী সেতুর টোলপ্লাজ এলাকায় গতকাল আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদৎ হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page