November 29, 2026, 10:55 am
শিরোনামঃ
কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় আজ বাগেরহাটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ; আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে ৩ জন আটক নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ ; ভূমি অফিসে অগ্নিসংযোগ নবাবগঞ্জ থানার সামনে ককটেল বিস্ফোরণ প্রধানমন্ত্রীর পদ ছাড়তে সম্মত নেতানিয়াহু নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে হামাসকে সন্ত্রাসী স্বীকৃতি দিল আরব দল মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহার ইরানের ; ক্ষুব্ধ ইলন মাস্ক মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী
এইমাত্রপাওয়াঃ

নবাবগঞ্জ থানার সামনে ককটেল বিস্ফোরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকট শব্দে থানা-সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থানা এলাকা ও আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি থানার প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এরপর দ্রুত মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে যান তারা। বিস্ফোরণের পর ভিডিওতে পেছনে বসা ব্যক্তিকে চালককে দ্রুত মোটরসাইকেল চালানোর নির্দেশ দিতে শোনা যায়।

এদিকে বিস্ফোরণের শব্দে থানার আশপাশের এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page