November 28, 2026, 4:07 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরে ছাত্রলীগের মশাল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যশোরে ছাত্রলীগের মশাল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় ৫ জন আটক

ইয়ানূর রহমান : যশোর শহরে ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ। শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। শনিবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলাটি করেছেন কোতোয়ালি থানার এসআই শেখ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন, যশোরের বাঘারপাড়া উপজেলার ক্ষেত্রপালা গ্রামের মিথুন হোসেন, উত্তর শ্রীরামপুর গ্রামের রনি হাসান, মণিরামপুর উপজেলার ভোজগাতীর চালকিডাঙ্গা গ্রামের হাসিবুল বাশার শান্ত, কন্দপপুর গ্রামের হুমায়ুন কবির এবং যশোর সদর উপজেলার আরবপুরের রঘুরামপুর এলাকার নাছিম আহম্মেদ।

মামলার আসামিরা হলেন, বাঘারপাড়ার ক্ষেত্রপালা গ্রামের মিথুন হোসেন, শ্রীরামপুরের রনি হাসান, মণিরামপুর থানার চালকিডাঙা গ্রামের হাসিবুল বাসার শান্ত, মণিরামপুর কন্দপপুর গ্রামের হুমায়ন কবীর, বাঘারপাড়া উপজেলার ক্ষেত্রপালা গ্রামের কৌশিক বিশ্বাস ও সবুজ বিশ্বাস, মৌলভীপাড়ার ফারদিন মোল্লার, ক্ষেত্রপালা পশ্চিমপাড়ার পলাশ বিশ্বাস, মণিরামপুরের খালপুর গ্রামের তামিম, চালকিডাঙা গ্রামের ফয়সাল, মশ্বিশনগর গ্রামের আসাদ, সদর উপজেলার আরবপুরের আল আমিন, বাদল, মাঠপাড়ার শিমুল, রঘুরামপুর গ্রামের নাসিম আহমেদ, খড়কির মেহেদি, পালবাড়ির জাকারিয়া, কাজীপাড়ার হৃদয়, নুরপুর দক্ষিণপাড়ার সেতু, পালবাড়ির রাউসুল সজল, পালবাড়ি পাওয়ারহাউজের অনিক, দীঘিরপাড়ের সাহস, খোলাডাঙ্গার মাসুদ রানা, আরবপুর তালপট্টির সুমন, লোন অফিসপাড়ার বাধন, চুড়িপট্টির মীর মোশারফ হোসেন বাবু, শংকরপুরের আকবরের মোড়ের রনি, লোন অফিসপাড়ার সাকিব চৌধুরি, গাড়িখানার সানি, ভেকুটিয়ার জনি।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে যশোর শহরের শহীদ মশিউর রহমান সড়কের বিমান অফিস মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৮০ থেকে ৯০ জন নেতাকর্মী মশাল মিছিল বের করেন বলে পুলিশের কাছে তথ্য আসে। এমএম কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা সুমন ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। খবর পেয়ে রাত ৮টা ২০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা হাতে থাকা মশাল ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। পরে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০টি মশাল জব্দ করে পুলিশ।সংবাদ সাবস্ক্রিপশন

পুলিশ আরও উল্লেখ করে, বর্তমান সরকারকে উৎখাত, উন্নয়ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page