November 28, 2026, 3:53 pm
শিরোনামঃ
যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ
এইমাত্রপাওয়াঃ

ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভিসা ছাড়াই যাতায়াতের সুযোগ দিতে বাংলাদেশের সঙ্গে ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে এসব চুক্তির আওতায় সব দেশের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টধারীরা এ সুবিধা পান না। কেবল মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সব ধরনের পাসপোর্টধারীর ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে।

১ জুলাই ২০২৬ পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ভিসা অব্যাহতি চুক্তির তালিকা পররাষ্ট্র সচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে।

তালিকা অনুযায়ী, মালদ্বীপের ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ, কূটনৈতিক ও অফিশিয়াল—সব ধরনের পাসপোর্টধারী ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন। একইভাবে মালদ্বীপের সব ধরনের পাসপোর্টধারীও বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। তবে দুই দেশের নাগরিকদের ক্ষেত্রেই কর্মসংস্থানের উদ্দেশ্যে ভ্রমণে এ সুবিধা প্রযোজ্য হবে না।

অন্যদিকে, ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। দেশগুলো হলো—সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া।

এ ছাড়া জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য। এ চুক্তির আওতায় দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো তালিকা অনুযায়ী, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে পারস্পরিক চুক্তির শর্ত মেনে নির্ধারিত শ্রেণির পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যাতায়াতের সুযোগ পাবেন। ফলে ৩৪টি দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি থাকলেও সাধারণ পাসপোর্টধারী বাংলাদেশিদের জন্য এ সুবিধা কেবল মালদ্বীপের ক্ষেত্রেই প্রযোজ্য।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page