November 28, 2026, 4:07 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরে ছাত্রলীগের মশাল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী

ফারুক আহমেদ : মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। জেলার পাল্লা-গোয়ালখালী মৌজায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়ে তিনি এ আশ্বাস দেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে পাল্লা-গোয়ালখালী এলাকায় এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান পিকুল খান, বিএনপি নেতা ফরিদ হাসান খানসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

মাগুরাবাসীর দীর্ঘদিনের দাবি, জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা। এ উদ্যোগ বাস্তবায়িত হলে মাগুরাসহ আশপাশের জেলার মানুষের চিকিৎসাসেবা ও চিকিৎসাশিক্ষার সুযোগ বাড়বে। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা। এ ছাড়া উদ্যোগটি বাস্তবায়নে প্রচেষ্টা চালিয়ে যাওয়ায় বিএনপি নেতা ও যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান পিকুল খান এবং মাগুরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি ফরিদ হাসান খানের প্রতিও ধন্যবাদ জানানো হয়।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্টদের উদ্যোগে দ্রুত মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে যাবে এবং দীর্ঘদিনের দাবি বাস্তবে রূপ নেবে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page