March 9, 2026, 6:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের উদ্যোগে ১৭০ পরিবারের মাঝে ইফতার ও রোজার খাদ্যসামগ্রী বিতরণ ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে : প্রধানমন্ত্রী ঈদ ও স্বাধীনতা দিবসের আলোকসজ্জা বাতিল করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্য মন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মঞ্জুর আড়াই লাখ টন এলএনজিসহ চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

আগামী ১৩ মে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং জেলা, মহানগর ও উপজেলা কমান্ড নির্বাচন আগামী ১৩ মে অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ হবে।

মঙ্গলবার (১৪ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন তফসিল ঘোষণা করেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, তিন বছর মেয়াদি এ কমিটির নির্বাচন সর্বশেষ ২০১৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। এরপর নানা জটিলতায় নির্বাচনের আয়োজন করা যায়নি। সম্প্রতি সরকারের পক্ষ থেকে নির্বাচন করার ব্যাপারে আমাদের নির্দেশনা দেওয়া হয়। এ লক্ষ্যে সাবেক তিনজন সচিব, মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। পদাধিকারবলে আমি এ পরিচালনা কমিটির চেয়ারম্যান। এ নির্বাচনটি উপজেলা, জেলা মহানগর এবং কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে।

সচিব জানান, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৯ মার্চ, খসড়া ভোটার তালিকার উপর আপত্তি ও সংশোধনের তারিখ ২২ মার্চ, দাবি আপত্তি ও সংশোধনী নিষ্পত্তি হবে ২৮ মার্চ এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২ এপ্রিল।

মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ৯ এপ্রিল, প্রার্থিতা বাতিলের আপিল করা যাবে ১১ এপ্রিল, আপিল নিষ্পত্তি হবে ১৩ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৬ এপ্রিল, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ১৭ এপ্রিল, প্রতীক বরাদ্দের তারিখ ১৮ এপ্রিল এবং ভোট গ্রহণ হবে ১৩ মে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রাথমিকভাবে ৯৭ হাজার ১১২ জনের ভোটার তালিকা পেয়েছি।

মাঠ পর্যায়ে উপজেলায় রিটার্নিং অফিসার থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা পর্যায়ে থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং মহানগরে এডিসি  এবং কেন্দ্রীয় নির্বাচনে থাকবেন একজন অতিরিক্ত সচিব।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page