September 8, 2026, 12:37 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘একপেট আহার অতঃপর হাসি’।

আজ‌ ৮ মার্চ রবিবার বিকাল ৪টায় সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের সদস্যরা এ কর্মসূচি পালন করেন।

জানা যায়, মাগুরার অন্যতম সামাজিক সংগঠন ‘সেমিকোলন’-এর একটি বিনামূল্যে খাদ্য বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এ ইফতার বিতরণ করা হয়। ২০১২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিশেষ করে ২০২৩ সাল থেকে রাস্তার পাশে পড়ে থাকা দুস্থ, মানসিক ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে নিয়মিত একবেলা খাবার প্রদান করে আসছে তারা।

সংগঠনটির সভাপতি ও কর্মসূচির নির্বাহী পরিচালক সোহেল সবুজ জানান, কয়েকজন বন্ধু মিলে সমাজে পিছিয়ে পড়া প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। সমাজের মানবিক মানুষরা এগিয়ে এলে ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।

ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক (প্রশাসন) ফসিয়ার রহমান, পরিচালক (অর্থ) রিপন মাহমুদ, পরিচালক (অডিট) আউলিয়া হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page