April 1, 2026, 7:42 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

আগামী ১৪ জুন ঈদে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদুল আজহার বাকি আছে প্রায় এক মাস। যাত্রীদের স্বাচ্ছন্দ্যে কর্মস্থল থেকে গন্তব্যে পৌঁছাতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বরাবরের মতো এবারও ট্রেনের টিকিট অগ্রীম বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৪ জুন থেকে এই টিকিট বিক্রি শুরু হতে পারে বলে জানা গেছে।

গেল ঈদুল ফিতরে স্টেশনগুলোতে যাত্রী চাপ কমাতে প্রথমবারের মতো বাংলাদেশ রেলওয়ে ঈদ যাত্রার ট্রেনের অগ্রীম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করেছে। ঢাকা থেকে প্রতিদিন ২৮ হাজার ৭৭৮টি বিক্রি হয়েছে। যাত্রী সুবিধার্থে সেটি এবার আরও কয়েক হাজার বাড়ানো হতে পারে।  সকাল ৮টা থেকে একযোগে ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়াতে অনেকে ভোগান্তির শিকার হয়েছেন। সেজন্য এবার ২টি সিডিউলে ট্রেনের টিকিট বিক্রি করা হতে পারে বলেও রেলওয়ে সূত্রে জানা গেছে। আগামী ২৯ বা ৩০ জুন ঈদের তারিখ ধরে ট্রেনের টিকিট বিক্রির পরিকল্পনা করা হয়েছে।

আগামী ২৯ জুন ঈদের দিন ধরে ২৪ জুনের টিকিট ১৪ জুন; ২৫ জুনের টিকিট ১৫ জুন; ২৬ জুনের টিকিট ১৬ জুন; ২৭ জুনের টিকিট ১৭ জুন এবং ২৮ জুনের টিকিট ১৮ জুন বিক্রি করা হতে পারে। অন্যদিকে ঈদ পরবর্তী ফিরতি টিকিটের ক্ষেত্রে ২ জুলাইয়ের টিকিট ২২ জুন; ৩ জুলাইয়ের টিকিট ২৩ জুন; ৪ জুলাইয়ের টিকিট ২৪ জুন; ৫ জুলাইয়ের টিকিট ২৫ জুন এবং ৬ জুলাইয়ের টিকিট ২৬ জুন বিক্রি হতে পারে।

দুইটি সিডিউলে অনলাইনে টিকিট বিক্রির ক্ষেত্রে সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেন এবং দুপুর ১২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে। এছাড়া গতবারের মতো এবারও টিকিট ছাড়া কাউকে প্লাটফর্মে প্রবেশ করতে দেওয়া হবে না। গত ঈদের মতো এবারও বিভিন্ন রুটে ৮ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হতে পারে। তবে ঈদের আগেই নতুন এক জোড়া ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা-চিলাহাটি রুটে ট্রেনটি চলবে।

অনলাইনে দুই শিফটে টিকিট দেওয়ার বিষয়ে রেলের কর্মকর্তারা বলছেন, গত ঈদে অনলাইনে টিকিট বিক্রিতে সফল হওয়ায় এবারও অগ্রিম টিকিট অনলাইনে দেওয়া হবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page