March 7, 2026, 10:39 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল ইসলাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, “১৫ ফেব্রুয়ারির মধ্যেই সরকার গঠন হবে। বিএনপি সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সংসদে যাবে।” তিনি দাবি করেন, এবারের নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় জনগণের ভালোবাসা ও আস্থারই প্রতিফলন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “বিগত সময়ে ফ্যাসিস্ট শক্তির দমন–পীড়নের কারণেই দেশে উগ্রবাদের উত্থান ঘটেছে। বিভিন্ন রাজনৈতিক দলের ওপর দীর্ঘদিন ধরে নিপীড়ন চালানো হয়েছিল। সেই বাস্তবতায় জামায়াতে ইসলামীর ভালো ফল পাওয়া অস্বাভাবিক নয়।”

তিনি আরও জানান, “জুলাই সনদে বিএনপি যেসব বিষয়ে স্বাক্ষর করেছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি দলের ঘোষিত নির্বাচনী ইশতেহার এবং ৩১ দফা কর্মসূচিও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”

শেষে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক সংসদ গঠনে কাজ করবে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page