April 9, 2026, 9:03 am
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আগামী ১ মার্চ থেকে ১১-২০ গ্রেডের সরকারি কর্মচারীদের ৭ দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে টানা আন্দেলনের কর্মসূচি ঘোষণা করেছেন ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীরা। এর মধ্যে দাবি মানা না হলে ১ মার্চ থেকে সারাদেশে কর্মবিরতি পালন করবেন তারা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ মহাসমাবেশ করা হয়।

ঘোষিত কর্মসূচিগুলো হলো : –
আগামী ১৬-২২ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী সারা দেশে সরকারি অফিসসমূহে দাবি সংবলিত ব্যানার সাঁটানো, লিফলেট বিতরণ, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমে যোগাযোগের মাধ্যমে দাবির স্বপক্ষে জনমত গঠন।

আগামী ২৩-২৮ ফেব্রুয়ারি সব অফিস প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি), বিভাগীয় কমিশনার ও সচিবালয়ে কর্মসূচির বিষয়ে অবহিত করে স্মারকলিপি প্রদান করা হবে।

এসব কর্মসূচির পরও দাবি বাস্তবায়ন না হলে ১ মার্চ স্ব স্ব প্রতিষ্ঠানে উপস্থিত থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page