September 9, 2026, 8:21 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গভীর বনাঞ্চল থেকে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মৌচাক ইউনিয়নের কাঁচারস গ্রামের একটি বন এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জসিম উদ্দিন নামের এক ব্যক্তি বনে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মানুষের দেহাবশেষ দেখতে পান। এ সময় তিনি একটি পা, মাথার খুলি, বিভিন্ন হাড়, একটি জুতা, লাল রঙের টি-শার্ট ও কালো প্যান্ট পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তিকে বেশ কিছুদিন আগে হত্যা করে বনের ভেতরে ফেলে রাখা হয়েছিল।

তিনি আরও জানান, কঙ্কালটির পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে। পরিচয় নিশ্চিত হলে হত্যার রহস্য উদঘাটন সহজ হবে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page