September 19, 2026, 6:32 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আগামী ২০২৩ সালে ক্রিমিয়া দখলের পরিকল্পনা করেছে ইউক্রেন : সাবেক কমান্ডার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের সামরিক বাহিনীর একজন সাবেক কমান্ডার জানিয়েছেন যে, রাশিয়ার কাছ থেকে ২০২৩ সালে ক্রিমিয়া উপদ্বীপ দখল করার পরিকল্পনা করেছে কিয়েভ। তিনি দ্যা ইকোনোমিস্টকে এই কথা বলেছেন তবে এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি।

ইউক্রেনের বিমান বাহিনীর সাবেক অ্যাসাল্ট কমান্ডার মিখাইল যাবরোদস্কি দ্যা ইকোনমিস্টকে বলেন, যদি সামরিক বাহিনী তাদের উদ্দেশ্যের কথা সামাজিক মাধ্যম অথবা টেলিভিশনে ঘোষণা করে থাকে তাহলে তারা কখনো কিছুই অর্জন করতে পারবে না। তবে তিনি এও বলেন, ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার কাছ থেকে দখল করার পরিকল্পনা কোনো কাণ্ডজ্ঞানহীন পরিকল্পনা নয়, পদাতিক সেনা, সি ল্যান্ডিং এবং ড্রোন ও বিমান আক্রমণের মাধ্যমে এটি সম্ভব। তিনি বলেন, “আমরা লোকজনকে অবাক করে দেব।”
যাবরোদস্কি নিজেকে ইউক্রেনের সামরিক পরিকল্পনার সঙ্গে জড়িত বলে দাবি করেন। তিনি বলেন, ক্রিমিয়া অভিযানের আগে আরো বেশ কিছু অভিযান পরিচালনা করতে হবে এবং সেখানে বিজয় অর্জন প্রয়োজন।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন বলেছিলেন, ক্রিমিয়া ও দোনবাসে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেছিল ইউক্রেন। কিয়েভের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর এটি অন্যতম প্রধান কারণ।
২০১৪ সালে গণভোটের মাধ্যমে ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হয়। কিন্তু বিষয়টি ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা মেনে নিতে পারেনি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page