September 5, 2026, 2:38 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

আগামী ২০ নভেম্বর থেকে ঢাকা-কলকাতা প্রমোদ তরী চালুর পরিকল্পনা এমকে শিপিং লাইন্সের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার সদরঘাট থেকে কলকাতার হাওড়া পর্যন্ত প্রমোদতরী পরিচালনার পরিকল্পনা করছে এমকে শিপিং লাইন্স। গত ১০ অক্টোবর এর যাত্রা শুরুর কথা থাকলেও আগামী ২০ নভেম্বর এই যাত্রা শুরু হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ গণমাধ্যমকে জানান, প্রমোদ তরীটি পরিচালনার অনুমোদন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরও জানান, নির্ধারিত সময়ে সরকারের অনুমতি না পাওয়ায় তারিখ পরিবর্তন করতে হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের পাশাপাশি আবেদনের কার্যকারিতা পর্যালোচনা করতে সময় নিয়েছে।

এমকে শিপিং লাইন্সের মালিক মাসুম খান গণমাধ্যমকে বলেন, ‘বিআইডব্লিউটিএর অনুমোদন পাওয়ার কথা আছে। আশা করছি, নির্ধারিত সময়েই যাত্রা শুরু করা যাবে। আমাদের জাহাজে ৩০০-৩৫০ জনের থাকার সক্ষমতা আছে। ওয়ান ওয়ে ট্যুরের জন্য প্যাকেজের দাম ছয় হাজার থেকে ৫০ হাজার টাকা। এই যাত্রা সফল হলে প্রমোদ তরীটি নিয়মিত পরিচালিত হবে’।

এর আগে ২০১৮ সালের ২৫ অক্টোবর বাংলাদেশ-ভারত দুই প্রতিবেশী দেশের নির্ধারিত উপকূলীয় ও অভ্যন্তরীণ রুটে জাহাজ চলাচলের বিষয়ে দুই দেশের নৌপরিবহন মন্ত্রণালয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সই করে। এর ফলাফল স্বরূপ ২০১৯ সালের ২৯ মার্চ প্রটোকল অনুযায়ী পর্যটকদের নিয়ে ঢাকা থেকে কলকাতায় যায় ‘এমভি মধুমতি’। তবে এটি লাভজনক হিসেবে বিবেচিত না হওয়ায় আর কোনো ট্রিপ চালানো হয়নি।

চলতি বছরের ১৩ জানুয়ারি এসওপির আওতায় একই ধরনের একটি প্রমোদতরী পরিচালনা করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেছিলেন। অন্তরা ক্রুজেস পরিচালিত ‘এমভি গঙ্গা বিলাস’ ৫১ দিনে ভারতের পাঁচ রাজ্য ও বাংলাদেশের কিছু অংশের মধ্য দিয়ে প্রায় ৩ হাজার ২০০ কিলোমিটার পথ অতিক্রম করে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page