September 10, 2026, 10:47 pm
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

আগামী ২৪-২৬ জানুয়ারি ডিসি সম্মেলন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। আগামী ২৪ জানুয়ারি তিনদিনের সম্মেলন শুরু হবে। ডিসি সম্মেলন শেষ হবে ২৬ জানুয়ারি।

এরইমধ্যে সম্মেলনের তারিখ নির্ধারণ করে এ সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর (২০২০ ও ২০২১ সাল) ডিসি সম্মেলন হয়নি। এরপর গত বছরের ১৮-২০ জানুয়ারি এ সম্মেলন হয়। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে এটাই এ সরকারের শেষ ডিসি সম্মেলন। সেই হিসেবে এ সম্মেলন বেশ গুরুত্ববহ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. হেলাল মাহমুদ শরীফ বলেন, “সম্মেলন অনুষ্ঠানে আমাদের প্রস্তুতি চলছে।”

সম্মেলনকে কেন্দ্র করে সব জেলার ডিসিদের কাছ থেকে প্রস্তাব নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রস্তাবগুলো যাচাই-বাছাই হয়েছে। প্রস্তাবগুলো বই আকারে প্রকাশের প্রস্তুতি চলছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ২৪ জানুয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে।

সেখান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন। তবে কার্য অধিবেশনগুলো গত সম্মেলনের মতো রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page