February 12, 2026, 12:26 pm
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনের ১৬৬টি কেন্দ্রের মধ্যে ২৮টি ঝুঁকিপূর্ণ বাংলাদেশে চীনের বিকল্প হিসেবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব করবে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি এককভাবে সরকার গঠন করতে চান তারেক রহমান নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুক্রবার সকালে : ইসি সানাউল্লাহ ৫০ লাখ নয়- বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই : ইসি সচিব নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে : জামায়াতের মিডিয়া বিভাগ জাল ভোট প্রদান শাস্তিযোগ্য অপরাধ ; হতে পারে ৭ বছরের কারাদন্ড  চট্টগ্রামে নির্বাচনি সরঞ্জাম নিতে যেয়ে অজ্ঞান হয়ে পড়লেন প্রিসাইডিং অফিসার গাইবান্ধায় জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
এইমাত্রপাওয়াঃ

আগে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন : নির্বাচন কমিশনার মাছউদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। তাদের মূল লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা। সেদিকেই এগিয়ে যাচ্ছে তাদের কমিশন।

বুধবার ২২ জানুয়ারি বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে বুধবার সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল জেলার ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন কোনভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রেখেই নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে তাদের কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন নির্বাচন কমিশনার। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্য সহায়তায় আহ্বানও জানান নির্বাচন কমিশনার।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page