February 13, 2026, 3:53 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

আগ্নেয়াস্ত্র নিয়ে সমাবেশ করায় আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান ওমরকে শোকজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগে ঝালকাঠি-১ আসনে আলোচিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি-১ আসনে নির্বাচন কমিশনের গঠন করা নির্বাচন অনুসন্ধান কমিটির সদস্য সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কুণ্ডু এ আদেশ দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হবে না  সে মর্মে আগামী বুধবারের (৬ ডিসেম্বর) মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আচরণবিধি লঙ্ঘন করে বিপুল সংখ্যক লোকজন নিয়ে একপাশে আওয়ামী লীগের নেতৃবৃন্দ অন্যপাশে বিএনপির নেতাকর্মীদের বসিয়ে সমাবেশ করেন শাহজাহান ওমর। সমাবেশে উপজেলা বিএনপির (একাংশের) সভাপতি আব্দুল জলিল মিয়াজী একটি বন্দুক নিয়ে শাহজাহান ওমরের পাশে বসা ছিলেন। বন্দুকটি শাহজাহান ওমরের লাইসেন্স করা বলে জানিয়েছেন ওই বিএনপি নেতা। নির্বাচনী সমাবেশ ও বন্দুক নিয়ে অবস্থানের কারণে ভোটারদের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ সময় তিনি সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের কাছে কাঁঠালিয়া উপজেলা বিএনপির একাশেংর সভাপতি আব্দুল জলিল মিয়াজী ও সাধারণ সম্পাদক জাকির হোসেন কবিরকে পরিচয় করিয়ে দেন। সমাবেশে কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি  গোলাম কিবরিয়া সিকদার, সাবেক সহসভাপতি আবুল বাশার বাদশাসহ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সদ্য বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে কাঁঠালিয়া এসে প্রথম সমাবেশে শাহজাহান ওমর বলেন, কাঁঠালিয়া উপজেলায় আওয়ামী লীগে কোনো গ্রুপিং থাকবে না, গ্রুপ থাকবে একটা, সেটা হলো শেখ হাসিনা গ্রুপ। শেখ হাসিনা আমার বোন, তার হাত শক্তিশালী করার জন্য আওয়ামী লীগে যোগ দিয়েছি।

কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি বন্দুক নিয়ে সমাবেশে আসা আব্দুল জলিল মিয়াজি বলেন, বন্দুকটি শাহজাহান ওমর সাহেবের লাইসেন্স করা। তিনি কথা বলার সময় বন্দুকটি আমার হাতে দেন। আমি শুধু বন্দুকটি নিয়ে চেয়ারে বসেছিলাম।

নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কুণ্ডু বলেন, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী সমাবেশ করলে তা আচরণ বিধি লঙ্ঘন। এছাড়া কেউ বৈধ অস্ত্র নিয়ে জনসমাবেশে যোগ দিলে জনমনে ভীতি সৃষ্টি হয়। তাই প্রার্থী শাহজাহান ওমরের কাছে ব্যাখা চাওয়া হয়েছে। তিনি অথবা তার প্রতিনিধি উপস্থিত হয়ে ব্যাখা দেবেন।

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান ওমর বলেন, আজ আমি দীর্ঘদিন পর কাঁঠালিয়া গিয়েছিলাম। আমার আসার খবর পেয়ে অনেক আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মী আমার সাথে দেখা করতে আসেন। আমি নির্বাচনী বা অন্য কোনো সমাবেশ করিনি, শুধু কুশল বিনিময় করেছি। কারো কাছে দোয়া বা ভোটও চাইনি। এছাড়া লাইসেন্স করা অস্ত্রের কোনো অপব্যবহার হয়নি।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page