September 28, 2026, 11:47 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী

জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান ও বিএনপি প্রার্থী মেহেদী হাসান রনি

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান সংসদ সদস্য পদে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত বেসরকারী ফলাফলে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান পেয়েছেন ১ লক্ষ ৭৫ হাজার ৮৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি প্রার্থী মেহেদী হাসান রনি পেয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৮২১ ভোট।

ঝিনাইদহ-৩ আসলটি মহেশপুর ও কোটচাদপুর উপজেলা নিয়ে গঠিত। দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও ২টি পৌর সভায় মোট কেন্দ্র ১৬৬টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৩ হাজার ২২৫ জন।

ঝিনাইদহ-৩ আসনে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৪ জন প্রার্থী প্রতিদবন্ধীতা করলেও ভোটে লড়াই হয় মুলতঃ জামায়াত ও বিএনপি প্রার্থীর মধ্যে।

এছাড়াও ঝিনাইদহ-১ আসনে বিএনপি প্রার্থী, ঝিনাইদহ-২ আসনে জামায়াত প্রার্থী ও ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন।

প্রথমবারের মতো ঝিনাইদহ-৩ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী তাকে মহেশপুর ও কোটচাদপুর উপজেলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page