April 10, 2026, 3:45 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

আজই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আজ স্বীকৃতির ঘোষণা দিতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্টারমার প্রশাসন স্থানীয় সময় রোববার বিকালে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করতে পারে।

রোববার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে রাষ্ট্রের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির শর্ত পূরণে রাজি না হয় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য দীর্ঘমেয়াদি টেকসই শান্তি স্থাপনের কোনো চুক্তিতে না আসে, তাহলে তারা নিজেদের অবস্থান পরিবর্তন করবে এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

ফিলিস্তিনের বিষয়ে যুক্তরাজ্য সরকারের এমন নীতি বদলের সমালোচনা করেছে ইসরাইল। গাজায় জিম্মি থাকা ইসরায়েলি পরিবারগুলো এবং কিছু রক্ষণশীল ব্যক্তিও এই পদক্ষেপের সমালোচনা করেছেন।

যুক্তরাজ্যের এই পদক্ষেপের সমালোচনা করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এমন পদক্ষেপ ‘সন্ত্রাসকে পুরষ্কৃত’ করবে।

যুক্তরাজ্যের সরকারি সূত্র জানিয়েছে, গত কয়েক সপ্তাহে গাজায় পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। গাজা উপত্যকায় দুর্ভিক্ষ এবং সহিংসতার চিত্র তুলে ধরে স্টারমার পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে বর্ণনা করেছেন।

যুক্তরাজ্য ছাড়াও ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল এবং লুক্সেমবার্গও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page