March 10, 2026, 2:46 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আজানে নিষেধাজ্ঞা দিয়ে ইসলাম ও খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুসলিম নাগরিক অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড অর্থাৎ ইসরাইলের মসজিদগুলো থেকে আযান প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং লাউডস্পিকার বাজেয়াপ্ত করার তীব্র নিন্দা জানিয়েছে। তারা এটাকে পবিত্র ইসলাম ধর্মের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করছে।

সম্প্রতি দখলদার ইসরাইলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গাভির ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীকে বলেছে, তারা যেন ইসরাইলি ভূখণ্ডে অবস্থিত মসজিদগুলো থেকে আজান প্রচারে বাধা দেয়।

ইসরাইলের এই চরমপন্থী মন্ত্রীর নির্দেশ অনুযায়ী ইহুদিবাদী সামরিক বাহিনী মসজিদে প্রবেশের অনুমতি পেয়েছে এবং আযান দেওয়ার জন্য ব্যবহৃত লাউডস্পিকারসহ অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করা করার ক্ষমতা পেয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, যেসব মসজিদ থেকে আযান প্রচার করা হবে সেগুলোকে জরিমানা করা হবে।

শাবেস্তান বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)’র নির্বাহী পরিচালক নিহাদ আউয়াদ বলেছেন- ফিলিস্তিনি সংস্কৃতিকে মুছে ফেলার জন্য দখলদার ইসরাইল গত কয়েক দশক ধরে যে অপচেষ্টা চালাচ্ছে তার অংশ হিসেবে মসজিদ, গীর্জা ও সাংস্কৃতিক স্থানের উপর হামলা করা হচ্ছে এবং পবিত্র ধর্মগ্রন্থ ও সনদের অবমাননা করা হচ্ছে।

নিহাদ আওয়াদ আরও বলেছেন, ইসলাম এবং খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে ইসরাইল, এর মাধ্যমে তারা ফিলিস্তিনি জাতিকে নিধন করতে চায়।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)’র নির্বাহী পরিচালক বলেন, ইসরাইলের প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থন ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করার জন্য দখলদারদেরকে আরও সাহসী করে তুলেছে। তিনি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে তা বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page