April 2, 2026, 3:53 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

আজ আংশিক সূর্যগ্রহণ;  দেখা যাবে বাংলাদেশ থেকেও

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আজ আংশিক সূর্যগ্রহণ। বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলে এ সূর্যগ্রহণ দেখা যাবে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ২টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে আংশিক সূর্যগ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল ৫টা ১২ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা ২ মিনিটি ১২ সেকেন্ডে।

আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মোহা. আছাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আংশিক সূর্যগ্রহণ শুরু হবে ২৫ অক্টোবর দুপুর ২টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে। বিকেল ৫টা ১২ সেকেন্ডে হবে সর্বোচ্চ গ্রহণ। সন্ধ্যা ৭টা ২ মিনিট ১২ সেকেন্ডে এটি শেষ হবে।

এতে আরও বলা হয়, ঢাকায় ৪টা ৪৯ মিনিট ৩০ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে। শেষ হবে ৫টা ২৪ মিনিট ১২ সেকেন্ডে। ময়মনসিংহে ৪টা ৪৮ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হবে, শেষ হবে ৫টা ২৩ মিনিটে। চট্টগ্রামে শুরু হবে ৪টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে বিকেল ৫টা ২০ সেকেন্ডে। সিলেটে শুরু হবে ৪টা ৪২ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ১৭ মিনিট ১৭ সেকেন্ডে।

খুলনায় সূর্যগ্রহণ শুরু হবে ৪টা ৫৪ মিনিট ৬ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে। বরিশালে ৪টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে ৫টা ২৫ মিনিট ১৮ সেকেন্ডে শেষ হবে। রাজশাহীতে শুরু হবে ৪টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে, শেষ হবে ৫টা ৩০ মিনিট ১৮ সেকেন্ডে। রংপুরে শুরু হবে ৪টা ৫২ মিনিট ৬ সেকেন্ডে, ৫টা ২৬ মিনিট ৪৮ সেকেন্ডে শেষ হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page