September 12, 2026, 11:07 am
শিরোনামঃ
সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আজ রাতে খুব কাছাকাছি অবস্থান করবে বৃহস্পতি ও শুক্র গ্রহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মহাজাগতিক দৃশ্যের দারুণ এক ঘটনার সাক্ষী হচ্ছে বিশ্ব। বুধবার (১ মার্চ) খুব কাছাকাছি অবস্থান করবে বৃহস্পতি ও শুক্র গ্রহ। রাতের আকাশেই দেখা মিলবে এই বিরল দৃশ্যের।

সূর্যাস্তের পর পশ্চিম আকাশের দিকে তাকালেই দেখা যাবে বৃহস্পতি ও শুক্র। আকাশে মেঘ না থাকলে কাছাকাছি আসার দৃশ্য খালি চোখেই দেখতে পারবেন যে কেউ। তবে আরও পরিষ্কার দেখতে হলে দূরবীন অথবা টেলিস্কোপ ব্যবহার করা যেতে পারে।

বছরের শীতল ও উষ্ণতম মাসগুলোর মাঝামাঝি সময়কে বলা হয়ে থাকে ‘মেটেরোলজিক্যাল বসন্ত’। মেটেরোলজিক্যাল বসন্ত বলতে সাধারণত ১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সময়কে বলা হয়।

মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মতে, সৌরজগতের সব চেয়ে বড় গ্রহ বৃহস্পতি ও সবচেয়ে উজ্জ্বল গ্রহ শুক্র পরস্পরের কাছাকাছি আসার দৃশ্যটি রাতের আকাশে এক অন্যরকম আভা ছড়াবে। ওই সময় বৃহস্পতির সবচেয়ে উজ্জ্বল চারটি নক্ষত্রও দেখা যাবে আকাশে।

নাসার বলছে, সৌরজগতের গ্রহগুলো সূর্যের চারদিকে একই সমতলে বিভিন্ন কক্ষপথে ক্রমাগত ঘুরতে থাকার কারণে কখনও কখনও একই সরলরেখায় একাধিক গ্রহকে দেখা যায়। তখন মনে হয় গ্রহগুলো পরস্পরের কাছাকাছি চলে এসেছে, অথবা পরস্পরকে ছুঁয়ে ফেলছে। আসলে, গ্রহগুলো একে অপর থেকে অনেকটাই দূরে অবস্থান করবে।

কয়েক সপ্তাহ ধরেই বৃহস্পতি ও শুক্রের পরস্পরের কাছাকাছি আসার বিষয়টি নজরে এসেছে। মজার বিষয় হলো, যতই কাছাকাছি তাদের দেখা যাক না কেন, মহাকাশে পরস্পরের থেকে চারশো মিলিয়ন মাইল দূরত্বে অবস্থান করছে গ্রহ দুটি। সূত্র: বিবিসি

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page